একনজরে
কর্মবিরতি ঘোষণাবগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন পরিষদের (ইউপি) তথ্যকেন্দ্রের সামগ্রী গত শনিবার রাতে চুরি হয়। রোববার এ ব্যাপারে মামলা হলে পুলিশ গ্রামপুলিশ সিরাজুল ইসলামকে রাতেই গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। প্রতিবাদে মঙ্গলবার বিকেলে উপজেলা গ্রামপুলিশের সদস্যরা সভা করে ২৪ জানুয়ারি পর্যন্ত কোনো কাজে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিজরিমানা আদায়রাজবাড়ীর বালিয়াকান্দিতে গতকাল বুধবার পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জি এ অভিযানের নেতৃত্ব দেন। অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে আদালত আনন্দ বেকারিকে পাঁচ হাজার, মতিন রেস্টুরেন্টকে দুই হাজার, মা রেস্টুরেন্টকে তিন হাজার ও সুরুচি রেস্টুরেন্টকে দেড় হাজার টাকা জরিমানা করেন। রাজবাড়ী প্রতিনিধিকর্মশালাসিলেট মহানগর পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিংবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় মহানগর পুলিশের সভাকক্ষে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত আইজি মো. মোখলেসুর রহমান। সিলেট মহানগর পুলিশের কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের ডিআইজি মো. মকবুল হোসেন ভূঞা। সিলেট প্রতিনিধি