একনজরে
কমিটি গঠনরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বুধবার ‘নিরাপদ সড়ক চাই’ নামের সংগঠনের আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। গোয়ালন্দ বাজার সম্মিলিত নাট্যদলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে মো. জাহিদুল ইসলাম আবুলকে সভাপতি, সাবেক কাউন্সিলর প্রণব ঘোষকে সাধারণ সম্পাদক ও গোবিন্দ চন্দ্র মণ্ডলকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যের ত্রিবার্ষিক কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া কমিটিতে সাত সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ রাখা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিমানববন্ধনরংপুরের তারাগঞ্জ উপজেলার ওষুধ ব্যবসায়ী গোলাম আজমের ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারের দাবিতে গতকাল ব্যবসায়ী ও সচেতন নাগরিকেরা ঢাকা-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ চৌপথিতে মানববন্ধন করেছেন। ১৫ জুলাই উপজেলার তিস্তা ক্যানেলের ডালিয়া সেতুর কাছ থেকে ব্যবসায়ী গোলাম আজমের ২০ হাজার টাকাসহ মোটরসাইকেল ছিনতাই হয়। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিশিয়ালের কামড়েনেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিয়াহারী ইউনিয়নের মাহমুদপুর-গাগলাজুড় সড়কে একটি শিয়ালের কামড়ে শিশু, নারী ও পুরুষসহ ১৭ জন আহত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাময়িক চিকিৎসা নিয়েছে। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী শাহজাহান সিরাজ এর সত্যতা নিশ্চিত করেছেন। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিলাশ দাফনদক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার যুবক মো. হানিফের লাশ গতকাল বৃহস্পতিবার তাঁর গ্রামে দাফন করা হয়েছে। হানিফ বজরা ইউনিয়নের শাকিরপুর গ্রামের মো. মোস্তফার ছেলে ও এক সন্তানের জনক। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে গত রোববার সন্ত্রাসীদের ছোড়া গুলিতে হানিফ নিহত হন। নোয়াখালী অফিস