একনজরে
সাতটি বোমার্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা গত বৃহস্পতিবার মধ্যরাতে দামুড়হুদা উপজেলার তারিনিপুর গ্রামের দুটি বাড়ি থেকে সাতটি বোমা উদ্ধার করেছেন। উদ্ধারের পর বোমাগুলো র্যাবের ক্যাম্পে নিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। গ্রামের জামিরুল ইসলামের বাড়ির খড়ের গাদা থেকে চারটি এবং আনসার মণ্ডলের বাড়ির জ্বালানি কাঠের স্তূপের ভেতর থেকে আরও তিনটি বোমা উদ্ধার করা হয়। বোমাগুলো লাল রঙের টেপ দিয়ে মোড়ানো ছিল। চুয়াডাঙ্গা প্রতিনিধিতিনজন গ্রেপ্তারজয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় পার্টির নেতা ফজলুল হক হত্যাকাণ্ডের ২৩ দিন পর আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার জয়নাবাড়ী গ্রামের নুরুল ইসলাম ও দেবীপুর গ্রামের আলাউদ্দিন আল আজাদ। তাঁদের কাছ থেকে ফজলুল হকের মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ ২৭ ডিসেম্বর শেকটা গ্রামের সুরত আলীকে গ্রেপ্তার করে। ২৬ ডিসেম্বর ফজলুল হক খুন হন। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিবৃত্তি প্রদানমৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী গ্রামে শ্রী এন গোপী ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শুক্রবার মণিপুরি সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। বেলা ১১টায় ফাউন্ডেশনের কার্যালয়ে গত বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মণিপুরি সম্প্রদায়ের জিপিএ-৫ পাওয়া পাঁচ শিক্ষার্থীর হাতে নগদ টাকা ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিআইনশৃঙ্খলা বিষয়ক সভাকালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে গতকাল শুক্রবার বিকেলে কাউন্সিলর ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্য দেন পুলিশের উপপরিদর্শক আবদুল হালিম, আবদুল করিম, জামাল উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি