একনজরে
পার্কের উদ্বোধনসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পৌর পার্ক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় রায়গঞ্জ পৌরসভার ধানগড়া এলাকায় ফুলজোড় নদের তীরে নির্মিত এ পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম আবদুস সাত্তার, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন প্রমুখ। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিমা সমাবেশপঞ্চগড় সদর উপজেলার জগদল উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার মা সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার গুণগত মান উন্নয়ন, শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ ও ঝরে পড়া রোধ করার লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে এলাকার কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মায়েরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খামিরউদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাংসদ মো. মজাহারুল হক প্রধান। পঞ্চগড় প্রতিনিধিগরু নিয়ে বিপাকেএকটি নয়, দুটি নয়; রাতের আঁধারে গৃহস্থ বাড়ি থেকে সাত সাতটি গরু চুরি করে পালাচ্ছিল চোরেরা। বিপত্তি বাধে চোরাই গরু নিয়ে দুই জেলা সীমানার মাঝখানের মহাসড়ক পারাপার হতে গিয়ে। চোরেরা এ পাশের মাঠ থেকে গরুগুলো নিয়ে ওপারের মাঠে পার হচ্ছিল। কিন্তু বিধি বাম! মহাসড়কে ওঠা মাত্র টহল পুলিশের দল কাকতালীয়ভাবে সেখানে হাজির। পুলিশ দেখামাত্র কিছু বুঝে ওঠার আগেই গরু ফেলে দে ছুট চোরেরা। পরে পুলিশ সাতটি চোরাই গরু উদ্ধার করে থানায় আনলেও মালিকের খোঁজ মিলছে না। ঘটনা ঘটেছে জয়পুরহাটের কালাই উপজেলায়। কালাই (জয়পুরহাট) প্রতিনিধিসাতক্ষীরায় কর্মশালাপ্রাথমিক শিক্ষা বিস্তারে শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে। প্রতিটি গ্রামে স্কুলে যাওয়ার উপযোগী শিশুদের পরিসংখ্যান থাকতে হবে। শিশুদের স্কুলে ভর্তি করেই দায়িত্ব শেষ করলে চলবে না। শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে, এ ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে। তা না হলে শতভাগ শিশু ভর্তির সফলতা বিফলে যাবে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার বিস্তার, মান উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্য বিমোচনে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাদখলমুক্ত করার দাবিখুলনার দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের কচাখালসহ সব খাল ও জলাশয় দখলমুক্ত করার দাবিতে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবপ্রসাদ গাইন লিখিত বক্তৃতায় বলেন, কৃষি ও কৃষক বাঁচাতে অবিলম্বে জলমহালগুলোর ইজারা বাতিল করে খাস খাল ও জলাশয় মুক্ত করে দিতে হবে। এ সময় মনোজ কুমার রায়, অশোক সরকার, ঠাকুরদাস বিশ্বাস, বাসুদেব বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা প্রতিনিধিগোপন ব্যালটগোপন ব্যালটে ১৫৯ ভোট পেয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন। ১৯৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফাইজুর রহমান। গত শুক্রবার ভাঙ্গা কে এম কলেজে গোপন ব্যালটে ভোট গ্রহণের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৮৪ জন কাউন্সিলর এ ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে সভাপতি পদে চার ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। শনিবার বিকেলে ওই কলেজ মাঠেই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। ফরিদপুর অফিস