একনজরে
মোটর শ্রমিক নির্বাচনপিরোজপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন গত শনিবার সম্পন্ন হয়েছে। এতে এনায়েত শিকদার সভাপতি ও মো. ফরিদ শেখ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন: জ্যেষ্ঠ সহসভাপতি কবির হাওলাদার, সহসভাপতি মো. ইলিয়াস ও মো. হান্নান শেখ, উপসাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক টুটুল হাওলাদার ও মহারাজ মোল্লা, সাংগঠনিক সম্পাদক নৃপেন মণ্ডল, কোষাধ্যক্ষ কামরুজ্জামান স্বপন। পিরোজপুর প্রতিনিধিচেয়ারম্যান যাঁরাবরগুনার আমতলী উপজেলার নবগঠিত চার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শনিবার শেষ হয়েছে। এতে চেয়ারম্যান পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন: বড়বগীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিঞা, নিশানবাড়িয়ায় আওয়ামী লীগ-সমর্থিত দুলাল ফরাজী, কড়ইবাড়িয়ায় নূর মোহাম্মদ মাস্টার ও সোনাকাটায় ফরাজী মো. ইউনুচ। আমতলী (বরগুনা) প্রতিনিধিমোবাইল মানি অর্ডারবৃহত্তর বগুড়া জেলার গ্রামীণ শাখা ডাকঘরগুলোতে মোবাইল মানি অর্ডার সার্ভিসের কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে দেশের যেকোনো স্থান থেকে নগদ টাকা লেনদেন করা যাবে। ডাক অধিদপ্তরের পরিচালক সিরাজ উদ্দিন শনিবার বগুড়ায় এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তর বগুড়া বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ ইকরামুল হক সরকার, ডাক অধিদপ্তর, ঢাকার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আল মাহবুব প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, বগুড়াকর্মশালাঠাকুরগাঁওয়ে ১১ বছরে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি ৪৬২টি মামলায় আইনগত সহায়তা দিয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক কর্মশালায় এ তথ্য দেওয়া হয়। জনপ্রতিনিধিদের সচেতন করার জন্য এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আইনগত সহায়তা প্রদান কমিটি যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। ঠাকুরগাঁও প্রতিনিধিশীতবস্ত্র বিতরণকিশোরগঞ্জ সদর উপজেলার ১০০ জন দরিদ্র বৃদ্ধা ও ৫০ জন বৃদ্ধের মধ্যে গতকাল রোববার কম্বল বিতরণ করা হয়েছে। পুলিশ নারী কল্যাণের (পুনাক) উদ্যোগে সদর থানা প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় পুনাকের সভাপতি নাফিস রেজা সিদ্দিকী, সহসভাপতি সুমনা সাহা, সদস্যসচিব সালমা পারভীন লিলি উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জবিক্ষোভমৌলভীবাজার জেলা ছাত্রলীগের সম্মেলন ও বর্তমান কমিটি বাতিলের দাবিতে ছাত্রলীগের একাংশের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছে। গতকাল রোববার জেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দের ব্যানারে এই বিক্ষোভ ও দাবি জানানো হয়েছে। এ সময় ছাত্রলীগের নেতা গৌছউদ্দিন নিক্সনের পরিচালনায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের নেতা সিতার আহমদ, অপু আহমদ, মুহিবুর রহমান, জাকির হোসেন, আসাদুজ্জামান রনি প্রমুখ। মৌলভীবাজার প্রতিনিধি