একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিস্তলসহ গ্রেপ্তারর‌্যাব-১২-এর সদস্যরা একটি পিস্তলসহ সানি আহমেদ ওরফে ডানু (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছেন। এ সময় তাঁর কাছ থেকে একটি অটোরিকশাও জব্দ করা হয়। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, কুষ্টিয়া শহরের মণ্ডল ফিলিং স্টেশনের কাছে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে সানির কোমর থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। ডানু মিরপুর উপজেলার আহম্মেদপুর গ্রামের বাসিন্দা। কুষ্টিয়া অফিসমা সমাবেশপঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে গতকাল সোমবার মা সমাবেশ অনুষ্ঠিত হয়। মানসম্মমত প্রাথমিক শিক্ষা ও শত ভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং ঝরে পড়া রোধ করার লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ মো. মজাহারুল হক প্রধান। জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া, পুলিশ সুপার মো. শাহারয়াির রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হারুন প্রমুখ বক্তব্য দেন। পঞ্চগড় প্রতিনিধিগৃহবধূ খুনপূর্ব বিরোধের জের ধরে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শান্তিপুর গ্রামে সামছুন্নাহার (৩০) নামের এক গৃহবধূ প্রতিপক্ষের ধারালো ছোরার আঘাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার সকালে নিহতের ছোট ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি