একনজরে
ফেনসিডিল উদ্ধারর্যাব-৮ বরিশালের সদস্যরা মঙ্গলবার রাতে পিরোজপুর শহরের মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ও চোরাচালানি দলের সদস্য মাহাবুবু ও আলকাসকে আটক করেছে। মাহাবুবের বাড়ি পিরোজপুর শহরের মাছিমপুর এলাকায় আর আলকাসের বাড়ি শহরতলির কুমারখালী এলাকায়। র্যাব-৮-এর উপসহকারী পরিচালক রেজাউল করিম জানান, জিজ্ঞাসাবাদে আলকাসের স্বীকারোক্তি অনুযায়ী তাঁর বাড়ি থেকে ৫৮ বেতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পিরোজপুর প্রতিনিধিচারজন গ্রেপ্তারপটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর মির্জাগঞ্জ গ্রামে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করে সিবিজেড মডেলের একটি চোরাই মোটরসাইকেল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মিলন সিকদার (২৮), মিজান সিকদার (২৬), রশিদ আহমেদ (২৬), রিপন ওরফে বিল্লু (২৭)। তাঁদের সবার বাড়ি উপজেলার উত্তর মির্জাগঞ্জ গ্রামে। মির্জাগঞ্জ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। পটুয়াখালী অফিসবাউফলে কর্মশালাপটুয়াখালীর বাউফলে ‘দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সক্ষমতা বিকাশ ও ঝুঁকি হ্রাসবিষয়ক ধারণার প্রসার’বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান। কর্মশালায় প্রশিক্ষণ দেন মো. সেলিম আক্তার ও মো. হারুন অর রশিদ খান। বাউফল (পটুয়াখালী) সংবাদদাতাতেলভর্তি ট্রাকজয়পুরহাটের কালাই সদরের এক ব্যবসায়ীর ছিনতাই হওয়া ভোজ্যতেলভর্তি ট্রাকের কোনো সন্ধান মিলছে না। ঢাকা থেকে ৬০ ড্রাম সয়াবিন তেল নিয়ে বগুড়ায় ফেরার পথে ওই ট্রাকটি গত রোববার রাতে গাজীপুরের কালিয়াকৈর থানার সূত্রাপুর এলাকা থেকে ছিনতাই হয়। ছিনতাইকারীরা চালক ও সহকারীকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে ট্রাকের নিয়ন্ত্রণ নেয়, এরপর হাত-পা বেঁধে দুজনকেই মাঝ রাস্তায় ফেলে রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে সোমবার কালিয়াকৈর থানায় জিডি করা হয়েছে। কালাই (জয়পুরহাট) প্রতিনিধিপাবলিক টয়লেটদিনাজপুরের বিরামপুর পৌরসভার বিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে নির্মিত পৌরসভার পাবলিক টয়লেটটি অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষ। বিদ্যালয় কর্তৃপক্ষের আপত্তি উপেক্ষা করে ২০০৬ সালে পৌর কর্তৃপক্ষ বালিকা বিদ্যালয়ের সামনে এ টয়লেটটি নির্মাণ করে। এতে স্কুলের স্বাভাবিক সৌন্দর্য্য যেমন নষ্ট হয়েছে, তেমনি ছাত্রীদের স্কুল যাওয়া-আসার পথে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতামালামাল লুটনওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের ধুরইল সুন্দরী বাজার নামক স্থানে সোমবার গভীর রাতে দুটি বাড়ি ও দুটি দোকানে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির লোকজন ও দোকানের প্রহরীদের জিম্মি করে স্বর্ণালংকার, মোটরসাইকেল, টাকাসহ ছয় লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ ঘটনার পর পত্নীতলা সার্কেল এএসপি কে এম আরিফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। ধামইরহাট থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, ডাকাতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতাপুলিশে সোপর্দমৌলভীবাজারের জুড়ী উপজেলায় চিকিৎসার নামে নারী রোগীকে (২২) যৌন নিপীড়ন করায় স্থানীয় লোকজন গত মঙ্গলবার রাতে এইচ এম কবির ভূঁইয়া (৫০) নামে এক পল্লিচিকিৎসককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাঁর বাড়ি সদর জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গিরাই গ্রামে। তিনি পল্লিচিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও জুড়ী উপজেলা কমিটির নির্বাহী সদস্যের দায়িত্ব পালন করছেন। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিস্কাউট সমাবেশমৌলভীবাজারে পাঁচ দিনব্যাপী চতুর্থ জেলা স্কাউট সমাবেশ ২০১২ গতকাল বুধবার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন গণপরিষদ সদস্য ও মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান। জেলা স্কাউট কমিশনার ও ক্যাম্প-প্রধান স ব ম দানিয়ালের পরিচালনায় প্রধান অতিথি স্কাউটদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। অপরদিকে গত মঙ্গলবার রাতে ছিল মহাতাঁবু জলসা। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সাংসদ সৈয়দ মহসীন আলী। মৌলভীবাজার প্রতিনিধিশীতবস্ত্র বিতরণসুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে গতকাল বুধবার ২৫০ জন দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে নতুন কম্বল বিতরণ করা হয়েছে। শহরের চেম্বার কার্যালয়ের সামনে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। দরিদ্র মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. কামরুল আলম, চেম্বারের সভাপতি খায়রুল হুদা চপল, সহসভাপতি সজীব রঞ্জন দাশ, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, ব্যবসায়ী আমিন আহমদ প্রমুখ। সুনামগঞ্জ অফিস