একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেল চুরিফরিদপুর শহরের আলীপুর এলাকার আলাউদ্দিন খাঁ সড়কের শাহনূর আলমের বাড়ির গ্যারেজের কলাপসিবল গেট ও তালা ভেঙে মঙ্গলবার দিবাগত রাতে তিনটি মোটরসাইকেল চুরি হয়েছে। এ ব্যাপারে গ্যারেজের মালিক শাহনূর আলম বুধবার ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেছেন। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘এটি একটি নতুন উপদ্রব। এ চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।’ ফরিদপুর অফিসডাকাত গ্রেপ্তারগৌরনদী থানার পুলিশ বুধবার সকালে সর্বহারা কামরুল গ্রুপের আঞ্চলিক নেতা ও আন্তজেলা ডাকাতদলের সদস্য মো. বেলায়েত হোসেন ওরফে লোকমান সিকদারকে গ্রেপ্তার করেছে। গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, কালকিনি থানার পুলিশের সহযোগিতায় কালকিনি থানার আন্ডারচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি আন্ডারচর গ্রামের সাহেব আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে কয়েকটি ডাকাতি মামলা রয়েছে। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি৫০ কেজি গাঁজা উদ্ধারকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার একটি পিকআপ ভ্যানসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজাদ হোসেন ও মনজিল হোসেন নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিগ্রেপ্তার ৫জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জুয়া খেলা ও মাদক ব্যবসার অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে ভাটারা ইউনিয়নের গাবতলী বাজারে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় নান্নু মিয়া, মোহাম্মদ আলী, আবু সামা বেপারী ও এরশাদ আলীকে গ্রেপ্তার করা হয়। অপর দিকে পৌরসভার সামর্থ্যবাড়ী গ্রামের সুলতান মাহমুদের বাড়ি থেকে তাঁর স্ত্রী ছানোয়ারা বেগমকে মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি