একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনের বাবাকে জরিমানাবগুড়ার ধুনটে বাল্যবিবাহ আয়োজন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত গত বৃহস্পতিবার কনের বাবা শফিকুল ইসলামকে এক হাজার টাকা জরিমানা করেছেন। ওই দিন সন্ধ্যায় শফিকুলের এক মেয়ের (১৪) সঙ্গে নারায়ণপুর গ্রামের হজরত আলীর ছেলে শিপন আহম্মেদের বিয়ের আয়োজন করা হয়। এ খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনির নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। টের পেয়ে বরপক্ষের লোকজন পালিয়ে যায়। ধুনট (বগুড়া) প্রতিনিধিকৃষিবিদদের দাবিপটুয়াখালীতে ডিপ্লোমা কৃষিবিদেরা তাঁদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের মিলনায়তনে এক সেমিনারে তাঁরা এ দাবি জানান। বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন পটুয়াখালী জেলা শাখা এ সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ টি এম আবুল কাশেম। পটুয়াখালী অফিস