একনজরে
সহায়তা কমিটিনির্যাতিত, গরিব, দুস্থ ও অসহায় মানুষকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে গতকাল শনিবার পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় শাখা এই সভার আয়োজন করে। সভায় পঞ্চগড় জেলা এবং দায়রা জজ ও সংস্থার পঞ্চগড় জেলা কমিটির সভাপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ কবীর, সরকারি কৌঁসুলি আমিনুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মির্জা আমিরুল ইসলাম প্রমুখ। পঞ্চগড় প্রতিনিধিমহানামযজ্ঞ অনুষ্ঠানবগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের বানিয়াগাঁতী গ্রামে আজ রোববার শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী মহানামযজ্ঞ ও লীলাকীর্তন অনুষ্ঠান। রাতে অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠানের মূল পর্ব। সোমবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত চলবে একটানা কীর্তন। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত চলবে লীলাকীর্তন। প্রতিদিন অন্তত দুইবার ভক্তদের দেওয়া হবে মহাপ্রভুর প্রসাদ। দূর থেকে আসা ভক্তদের জন্য থাকবে থাকা-খাওয়ার ব্যবস্থা। বিজ্ঞপ্তিদোকান পুড়ে ছাইভোলা সদর উপজেলার পরাণগঞ্জ বাজারে আগুনে ১৮টি দোকান পুড়ে গেছে। শুক্রবার রাত চারটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ভোলা জেলা দমকল বাহিনী দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরাণগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম পাটওয়ারী ও নির্বাহী সদস্য সোহেল জানান, আগুনে মুদি, টিন, ওষুধ, কাপড়সহ ছোট-বড় দোকানসহ ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাশ্বের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভোলা অফিসআইনগত সহায়তাচুয়াডাঙ্গায় হতদরিদ্র বিচারপ্রার্থীদের বিনাখরচে আইনগত সহায়তাদানের জন্য উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনগত সহায়তা কমিটি গতকাল শনিবার বেলা ১০টায় জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে এ কর্মশালার আয়োজন করে। জেলা ও দায়রা জজ কে জি মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমান সরদার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুজ্জামান। চুয়াডাঙ্গা প্রতিনিধিশীতবস্ত্র বিতরণপিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির উদ্যোগে গতকাল শনিবার সিকদার মল্লিক ইউনিয়নের পাঁচপাড়া বাজার এলাকার ২০০ দুস্থ ব্যক্তির মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার কামরুজ্জামান চান। পিরোজপুর প্রতিনিধিউদ্বোধনকক্সবাজারের রামু উপজেলার চৌমুহনীতে বেসরকারি উদ্যোগে গত শুক্রবার একটি চিকিৎসাসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। হেল্প মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের এই চিকিৎসাকেন্দ্রের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোশতাক আহম্মদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রামু ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজামুল হক, কক্সবাজার হেল্প সেন্টারের নির্বাহী পরিচালক আবুল কাশেম উপস্থিত ছিলেন। রামু (কক্সবাজার) প্রতিনিধি