একনজরে
শতভাগ নিরক্ষরমুক্তসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজোনা ইউনিয়নের জিগারবাড়িয়া গ্রামটিকে শতভাগ নিরক্ষরমুক্ত ঘোষণা করা হয়েছে। গত শনিবার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। গত বছরের ৫ অক্টোবর গ্রামের জনগণ গ্রামটি নিরক্ষরমুক্ত করতে ২২ সদস্যবিশিষ্ট স্বেচ্ছাসেবক নিয়ে একটি দল গঠন করা হয়। এই কমিটির সদস্যরা পরে গ্রামে জরিপ করে ২৫০ জন নিরক্ষর ব্যক্তিকে খুঁজে বের করে অক্ষরজ্ঞান দেওয়ার ব্যবস্থা করেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জইটভাটায় জরিমানাফরিদপুরের বোয়ালমারী ইউনিয়নের সুতাশী নামক জায়গায় শনিবার রাত আটটার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন জাহান। কাঠ পোড়ানোর অভিযোগে আদালত শ্যামল সাহার মালিকানাধীন ইটভাটা রাজ বিল্ডার্সকে ৫০ হাজার এবং শাহাদাত হোসেনের মালিকানাধীন এমআরএস ইটভাটাকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। ফরিদপুর অফিস