একনজরে
বিসর্জন মঙ্গলবাররাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় গতকাল সোমবার সিরাজগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করায় হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার বিসর্জন পিছিয়ে দেওয়া হয়েছে। দুপুরে পূজা উদ্যাপন কমিটির পক্ষ থেকে এ বিষয়ে মাইকিং করা হয়। সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবার থেকে সরস্বতী পূজা শুরু হয়। সোমবার বিকেলে যমুনায় প্রতিমা বিসর্জনের কথা ছিল। জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ্র কানু জানান, আজ মঙ্গলবার বিকেলে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জএক যুগ পরদীর্ঘ এক যুগ ভারতে পালিয়ে থাকার পর দেশে ফিরেই গ্রেপ্তার হয়েছেন হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি পংকজ কুমার (৩৫)। পংকজ বগুড়া শহরের ধরের বাড়ি এলাকার গোপাল চন্দ্রের ছেলে। রোববার রাতে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির পুলিশ শহরের কাটনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ১৯৯৯ সালের ৩০ এপ্রিল বগুড়া শহরের মেরিনা সিনেমা হলো টিকিট সংগ্রহ করা নিয়ে শহরের নারুলী এলাকার ইউনুছ আলী (১৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়। এ ঘটনায় দায়ের হওয়ায় মামলায় পংকজের সাজা হয়। নিজস্ব প্রতিবেদক, বগুড়াসমাপনী অনুষ্ঠাননব-উদ্যমে আমরা এই স্লেগান সামনে রেখে ২৭ জানুয়ারি শুরু হওয়া দ্বিতীয় ক্ষেতলাল উপজেলা কাব ক্যাম্পুরি রোববার রাতে শেষ হয়েছে। জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলার ৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের কাব-শিশুদের নিয়ে এই আয়োজনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার। উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ, খলিলুর রহমান, আবদুল মজিদ মোল্লা, নুর মোহাম্মদ, আজিজার রহমান প্রমুখ। ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিইলেকট্রনিক ফাইলআগামী মার্চ মাস থেকে দেশের সব মন্ত্রণালয়ে ইলেকট্রনিক ফাইল চালু হবে। তখন আর কাগজের ফাইল থাকবে না। প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব এস এম আশফাক হোসেন গত রোববার ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের বর্তমান অবস্থা পর্যালোচনা, সমস্যা সমাধান ও করণীয় শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ফরিদপুরের কবি জসীম উদ্দীন হলে সভায় আরও বক্তব্য দেন মানিক মাহমুদ, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) জাহাঙ্গীর হোসেন প্রমুখ। ফরিদপুর অফিসকবিগানগোপালগঞ্জে বাংলার সাহিত্যের ঐতিহ্য কবিগান অনুষ্ঠিত হয়েছে। সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে সরস্বতী পূজা উপলক্ষে এই কবিগান অনুষ্ঠিত হয়। কলেজ প্রতিষ্ঠার পর থেকে শতবর্ষ ধরে সরস্বতী পূজার পরের দিন পূজা উদ্যাপন কমিটি কবিগান আয়োজন করে আসছে। গত রোববার রাতে অনুষ্ঠিত এই গানের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর এম এ হাই। এ সময় উপাধ্যক্ষ দীপক কুমার হালদার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া, কলেজ পূজা আয়োজক কমিটির আহ্বায়ক শংকর কুমার হীরা প্রমুখ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ প্রতিনিধি‘মানুষের মুক্তি’‘যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিতর্ক বিকাশ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার স্থানীয় শ্রীমন্ত টাউন হলে জেলা শিক্ষা কার্যালয়ের সহযোগিতায় দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে ব্র্যাক শিক্ষা কর্মসূচি-পেইস। মশিউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আলাউদ্দীন আল আজাদ। চুয়াডাঙ্গা প্রতিনিধি