একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃত্তি পেল শিক্ষার্থীরাপঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ১০ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে টেপ্রীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব রমনার যুগ্ম সম্পাদক সারোয়ার মহসীন বসুনিয়া।  পঞ্চগড় প্রতিনিধিজুয়াড়ির কারাদণ্ডজয়পুরহাটের পাঁচবিবির মাউড়িতলায় গতকাল মঙ্গলবার জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। দণ্ড পাওয়া দুজন হলেন মালঞ্চা গ্রামের চান মোহাম্মদ ও ছিটমানিক গ্রামের মহিম সিং। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল আলম তাঁদের এ দণ্ড দেন। গতকালই তাঁদের জয়পুরহাটের একটি আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি জরিমানা আদায়সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি বইয়ের ও দুটি খাবারের দোকান থেকে তিন হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন। গতকাল মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়। এর নেতৃত্বে ছিলেন নির্বাহী হাকিম মো. রবিউল ইসলাম। নিষিদ্ধ নোট ও গাইডবই বিক্রির দায়ে মেরিনা বই ঘরকে দুই হাজার ও সিনথিয়া লাইব্রেরিকে ৫০০ টাকা জরিমানা করা হয়। ধানগড়া বাজারের শাপলা ও সুবর্ণা হোটেলকে এক হাজার টাকা জরিমানা করা হয়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিগৃহবধূকে হত্যাচুয়াডাঙ্গা শহরের রেলপাড়ায় ভাড়াবাড়িতে নাজমা খাতুন (১৮) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ গতকাল মঙ্গলবার সকালে তাঁর লাশ উদ্ধার করেছে। তিনি দামুড়হুদা উপজেলার তারিনিপুর গ্রামের আবদুল খালেকের মেয়ে এবং একই উপজেলার বড়দুধপাতিলা গ্রামের কালু মিয়ার স্ত্রী। নাজমা খাতুনকে তাঁর স্বামী কালু মিয়া পারিবারিক কলহের জের ধরে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক। চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি বিনা মূল্যে সেবারাজবাড়ীতে সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদ চত্বরে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক গণ-উদ্বুদ্ধকরণ সভা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এসবের আয়োজন করা হয়। দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী। এ ছাড়া অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, সিভিল সার্জন নূরুল আমিন প্রমুখ বক্তব্য দেন। আলোচনা শেষে প্রায় ৭০০ নারী, শিশু ও পুরুষ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাপত্র দেওয়া হয়। রাজবাড়ী প্রতিনিধিআসামি গ্রেপ্তারকিশোরগঞ্জের নিকলী উপজেলায় একাধিক মামলার আসামি সাগরকে (৩৫) একটি একনলা বন্দুকসহ গ্রেপ্তার করা হয়েছে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, গত সোমবার রাতে উপজেলার দৌলতপুরে লোকজন সাগরের কাছে একটি বন্দুক দেখতে পায়। এ সময় লোকজন তাঁকে ধরে পিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বন্দুকসহ সাগরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা হয়েছে। এর আগে সাগরের বিরুদ্ধে ডাকাতিসহ তিনটি মামলা হয়েছে।  নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিগাঁজা উদ্ধার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মোনারপাড়া গ্রাম থেকে গত সোমবার ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজন নারীকে গ্রেপ্তার করেছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান জানান, সোমবার রাতে মোনারপাড়া গ্রামের সুরুজ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাঁর স্ত্রী চম্পা বেগমকে (৪০) গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মামলা হয়েছে।  সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঅগ্নিকাণ্ডকিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা মোড়ের বাজারে গত সোমবার রাতে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল কাশেমের মালিকানাধীন ঘরে ভাড়ায় পাঁচজন ব্যবসা করেন। সোমবার রাতে ঘরটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি