একনজরে
মাদকসেবীর দণ্ডরাজশাহীর বাগমারায় গাঁজা সেবনের দায়ে এক মাদকসেবীর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত আনোয়ার হোসেন (৩৮) নামের ওই মাদকসেবীকে কারাদণ্ড দেন। তিনি উপজেলার মচমইল গ্রামের বাসিন্দা। বুধবার রাতে মচমইল বাজারে বসে গাঁজা সেবন করছিলেন আনোয়ার হোসেন। এ সময় র্যাবের একটি দল তাঁকে আটক করে। পরে ইউএনও আবু ইউসুফ মো. রেজাউর রহমান আদালত বসিয়ে তাঁকে কারাদণ্ড প্রদান করেন। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঅস্ত্র উদ্ধারগোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাহুথর বাজার থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে র্যাব দুজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি সাটার গান ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ইয়াকুব (৩০) ও প্রণব (২৬)। র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ক্যাপ্টেন হিমাদ্রী শেখর রায় জানান, র্যাব ক্রেতা সেজে ওই বাজারের পাশে একটি বাড়ির পাশ থেকে অস্ত্রসহ তাঁদের গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের কাশিয়ানী থানায় সোপর্দ করা হবে। গোপালগঞ্জ প্রতিনিধিকারাদণ্ড!ধরমপাশা উপজেলার খয়েরদির চর দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের ৭ নম্বর হলের দায়িত্বরত মো. সিদ্দিকুর রহমান নামের এক শিক্ষককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষা চলাকালীন ওই শিক্ষকের পরিহিত পাঞ্জাবির পকেট তল্লাশি করে নকল পাওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন এ আদেশ দেন। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি