একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনায় নিহতবঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকায় গতকাল শুক্রবার দুপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত মোস্তাফিজুর রহমান (৪৫) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন যাত্রী একই উপজেলার মনির হোসেন, মিলন হোসেন, ছোট মিয়া ও চালক আরিফুল ইসলাম (৩০)। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জযুগপূর্তিখুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের এক যুগ পূর্তি উপলক্ষে আজ শনিবার ক্যাম্পাসে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান ও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। গণিত ডিসিপ্লিনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য সাইফুদ্দিন শাহ উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন ট্রেজারার ফকির আবু হোসেন, শিক্ষক হারুণর রশীদ খান ও রফিকুল ইসলাম। ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষে এর যাত্রা শুরু হয়। খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদদাতাজরিমানানারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ কেজি জাটকা জব্দ ও এক মাছ ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। শহরের ৫ নম্বর মাছঘাট এলাকায় গতকাল শুক্রবার সকালে এ অভিযান চালিয়ে জাটকা বিক্রির দায়ে মাছ ব্যবসায়ী আলমগীরকে জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মাকসুদা খন্দকার। তিনি বলেন, নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি