একনজরে
কম্বল বিতরণঅগ্রণী ব্যাংক লিমিটেড গাইবান্ধা অঞ্চলের উদ্যোগে গতকাল সোমবার জেলা পরিষদ চত্বরে দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া, বল্লমঝাড়, খোলাহাটি, রামচন্দ্রপুর ইউনিয়নের ৬০০ জনকে একটি করে কম্বল দেওয়া হয়। গাইবান্ধা-২ (সদর) আসনের সাংসদ মাহাবুব আরা বেগম কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। গাইবান্ধা প্রতিনিধি তথ্য নেইসারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন শুরু হলেও বগুড়ায় সেই উৎসব তেমন নেই। জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানেন না, বগুড়ায় কোন স্কুলে কোন তারিখে নির্বাচন হবে। তিনি জানেন, গত শনিবার থেকে শুরু হয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে বগুড়ার ১২টি উপজেলার ২৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই নির্বাচন সম্পন্ন করতে হবে। শনিবার থেকে সারা দেশে একযোগে প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই নির্বাচন শুরু হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বগুড়াগ্রেপ্তার ৩আমতলী-কলাপাড়া সড়কের এ কে স্কুল মোড় থেকে গতকাল সোমবার ভোরে তিন যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: রুবেল (১৮), সাগর (১৮) ও আল-আমিন (২১)। তাঁদের বাড়ি পটুয়াখালী শহরে। পুলিশ জানায়, ভোরে মোটরসাইকেলে করে ওই তিন যুবক কুয়াকাটা থেকে পটুয়াখালী ফেরার পথে আমতলীর মানিকঝুড়ি বাসস্ট্যান্ডে বসে মদ পান করেন এবং বেসামাল অবস্থায় মোটরসাইকেল চালাতে থাকেন। টহল পুলিশ তাঁদের ধাওয়া করে গ্রেপ্তার করে। আমতলী (বরগুনা) প্রতিনিধিপ্রতিবাদ সভা আট দফা দাবি আদায়ের লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত ফরিদপুর পলিটেকনিক শিক্ষক সমিতি এবং শিক্ষক পরিষদের নেতারা ক্লাস বর্জন করে প্রতিবাদ সভা করেন। শিক্ষক সমিতির সভাপতি শাহ সেকেন্দারের সভাপতিত্বে শিক্ষক মিলনায়তনে সভায় বক্তব্য দেন ইউসুফ আলী, মাহাবুবুল আলম, সৈয়দ আহসান আলী, আমিনুর রহমান খান প্রমুখ। ফরিদপুর অফিস