একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনভোলার লালমোহন উপজেলার বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র লর্ডহার্ডিঞ্জ বাজারে ব্যাংক স্থাপনের দাবিতে ওই এলাকায় মানববন্ধন করেছে স্থানীয় জনগণ। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্থায়ী এ মানববন্ধনে এলাকার কৃষক, ছাত্র-শিক্ষক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন অংশ নেন। মানববন্ধনের আয়োজক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া জানান, বিভিন্ন ব্যবসায়ী, আড়ৎদার, মহাজন, কয়েকটি এনজিও সংস্থা এবং মেঘনার মাছঘাটের মহাজনেরা এ বাজারে দৈনিক গড়ে অন্তত ১০ কোটি টাকার লেনদেন করেন। এ ছাড়া শিক্ষকদের বেতন, উপবৃত্তির টাকা এবং বিভিন্ন ভাতা তুলতে লোকজনকে ৩৫ কিলোমিটার দূরে লালমোহন গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ জন্য তাঁরা লর্ডহার্ডিঞ্জ বাজারে একটি ব্যাংক স্থাপনের দাবি জানান।  ভোলা অফিসইশারা ভাষা দিবস সিলেট বধির সংঘের উদ্যোগে গতকাল মঙ্গলবার ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে নগরে শোভাযাত্রা বের করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী। সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মনোয়ার মোর্শেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবুল কালাম, সাংবাদিক আল-আজাদ ও রজব আলী খাঁন।  সিলেট প্রতিনিধি