একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনজনের সাজাবগুড়ার শেরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত বুধবার রাত নয়টার দিকে তিন মাদকাসক্তের প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম প্রধান এ রায় দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার মদনপুর গ্রামের আবদুস ছালাম (৩৫), এরশাদ আলী (৩০) ও মির্জাপুর গ্রামের আবদুল মান্নান (৩৫)। গতকাল বৃহস্পতিবার তাঁদের থানাহাজত থেকে বগুড়ার জেলা কারাগারে পাঠানো হয়েছে। থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, বুধবার রাত সাড়ে আটটায় মির্জাপুর বাজার এলাকায় দণ্ড পাওয়া ব্যক্তিদের হেরোইন সেবনকালে গ্রেপ্তার করা হয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধিকৃষক খুন, স্ত্রী আটকচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের একটি ভুট্টাখেত থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহীদুল ইসলাম (৫৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে। নিহত শহীদুল ইসলাম ওই গ্রামের দুলাল মণ্ডলের ছেলে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী শাহানাজ খাতুনকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস বলেন, বুধবার দিবাগত রাতে শহীদুলকে শ্বাস রোধ করে খুন করা হয়েছে। পরকীয়া প্রেমের সূত্র ধরে স্ত্রী শাহানাজ পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে খুন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি