একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনআগামী মার্চে জার্মানিতে অনুষ্ঠিত হবে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্তির দাবিতে বৃহস্পতিবার নড়াইল শহরে মানববন্ধন করা হয়েছে। নড়াইল টেবিল টেনিস (টিটি) খেলোয়াড় কল্যাণ সমিতি এর আয়োজন করে। এ সময় টিটির জাতীয় তারকা খন্দকার মাহাবুব বিল্লাহ বলেন, প্রতিযোগিতায় খেলোয়াড়দের নাম অন্তর্ভুক্ত না করার কারণে বাংলাদেশ এবার বিশ্ব টিটি প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না। অথচ বাংলাদেশ ছাড়া বিশ্বের ১৩৩টি দেশ এতে অংশ নিচ্ছে। খেলোয়াড়দের নাম অন্তর্ভুক্ত করা না হলেও সেখানে সরকারি খরচে কর্মকর্তারা যাচ্ছেন, যা দেশের জন্য লজ্জাকর। নড়াইল প্রতিনিধিকারাদণ্ড ও জরিমানাভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজুর রহমান রাজবাড়ীর গোয়ালন্দে যৌনকর্মী বুলবুলি আক্তারকে (৫০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অ্যালকোহলযুক্ত কোমল পানীয় বিক্রির দায়ে ১৪ দোকানিকে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী সার্কেলের পরিদর্শক আমিরুজ্জামান জানান, বুধবার দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযানকালে যৌনপল্লি থেকে গাঁজা বিক্রিকালে হাতেনাতে বুলবুলিকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ঘাটের বিভিন্ন এলাকার ১৪ দোকান থেকে অ্যালকোহলযুক্ত ৪৫০ বোতল কোমল পানীয় আটক করা হয়। এতে মোট ১৫টি মামলা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি ঝটিকা মিছিলচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে দুজন নিহতের প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার ছাত্রশিবির ঝটিকা মিছিল করেছে। বিকেল চারটার পরে উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড চত্বর থেকে ছাত্রশিবিরের ২৫-৩০ জন নেতা-কর্মী এ মিছিল বের করে দ্রুত পুরাতন চৌরাস্তার দিকে চলে যান। মিছিলে অংশগ্রহণকারী ছাত্রশিবিরের কয়েকজন নেতা-কর্মী নাম প্রকাশ না করে জানান, পুলিশি বাধার আশঙ্কায় ঝটিকা মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে চলে গেছেন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিনয়জন গ্রেপ্তারগোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানার পুলিশ অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাতে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার আসামি অর্জুনপুর গ্রামের আতিবুল (৩৫) ও সামছুল কাজীকে (৫৫) গ্রেপ্তার করে। এ ছাড়া দুর্গাপুর গ্রামের মাদক ব্যবসায়ী কামরুজ্জামানকে (৩০) গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ তাঁর বাড়িসংলগ্ন দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ছাড়া জুয়া খেলার অভিযোগে সোবাহান (২৮), আবুল কালাম (২৫), কামরুল (২৬), ফারুক (২৭), রনি (২৪), মিঠু (২৩) নামের ছয়জনকে গ্রেপ্তার করা হয়। কামরুজ্জামানের বিরুদ্ধে ধামইরহাট থানায় একটি মামলা করা হয়েছে। ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা