একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘর ভস্মীভূতপাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের সেনগ্রামে গত শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডে হানেফ ও আলেফ মোল্লার পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাঁরা দাবি করেছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে হানেফ মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মূলগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, পরিবার দুটির অন্তত ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। চাটমোহর (পাবনা) প্রতিনিধিকর্মশালা অনুষ্ঠিতনীলফামারী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা গতকাল শনিবার এক কর্মশালার আয়োজন করে। ‘নীলফামারীর উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে সরকারি আইনগত সহায়তা সম্পর্কে অবহিতকরণ’ শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাংসদ আসাদুজ্জামান নূর। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নীলফামারীর চেয়ারম্যান হাসানুজ্জামান। নীলফামারী প্রতিনিধি