একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুকুরে পড়ে মৃত্যুবগুড়ার দুপচাঁচিয়া পৌর এলাকার পালপাড়ায় পুকুরে পড়ে দুই বছর বয়সী এক শিশু মারা গেছে। গতকাল রোববার এ ঘটনা ঘটে। শিশুটির নাম মিনহাজুল ইসলাম। সে আবদুস সালাম শেখের ছেলে। খেলা করতে গিয়ে মিনহাজুল বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। দুই ঘণ্টা পর শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় নিহত মিনহাজুলের মা বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিউদ্ধার হয়নিঅপহরণের আট দিন পরও কৃষক বাবলু প্রামাণিককে উদ্ধার করতে পারেনি পুলিশ। তাঁর বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামে। ৪ ফেব্রুয়ারি তিনি চকদাদপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। পরদিন সকালে হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে তাঁকে অপহরণ করা হয়। ৭ ফেব্রুয়ারি দুর্বৃত্তরা তাঁর বাবার মুঠোফোনে যোগাযোগ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওই দিনই তাঁর বাবা বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা করেন। সলঙ্গা থানার ওসি ওবাইদুল হক বলেন, অপহূত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তাঁর বাবা জানান, মুক্তিপণ দাবি করার পর থেকে মুঠোফোনের নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিএকজনের কারাদণ্ডফরিদপুরের ভাঙ্গায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে এক তরুণকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। গত শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাঁকে এই দণ্ড দেন। দণ্ড পাওয়া তরুণ ভাঙ্গা পৌর এলাকার নওপাড়া মহল্লার হূদয় ব্যাপারি (১৮)। হূদয় শনিবার তাঁর তিন সহযোগীকে নিয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন। এ ঘটনায় পুলিশ ওই দিনই তাঁকে গ্রেপ্তার করে। ফরিদপুর অফিসকুকুর হত্যাপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশারিবুনিয়ায় একটি পোষা কুকুর হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আবদুল জলিল হাওলাদার (৪৫) নামে ওই ব্যক্তিকে গত শনিবার গ্রেপ্তার করে। ওই দিনই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত বছরের ২৪ নভেম্বর উপজেলার পশারিবুনিয়া গ্রামের মিজানুর রহমানের পোষা কুকুরকে হত্যা করা হয়। ঘটনার পর তিনি আবদুল জলিল হাওলাদারের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় অভিযোগ করেন। পরদিন পুলিশ কুকুরটি উদ্ধার করে পিরোজপুর জেলা প্রাণিসম্পদ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আবদুল জলিলের বিরুদ্ধে বন্য পশু ও প্রাণিসম্পদ সংরক্ষণ আইনে মামলা হয়। পিরোজপুর প্রতিনিধি