একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মশালাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় মৎস্য ও কৃষি খাতের উন্নয়নের মাধ্যমে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। ‘গঙ্গা অববাহিকায় বসবাসকারী মানুষের পানি ও খাদ্যনিরাপত্তা-বিষয়ক জীবনমান উন্নয়ন’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন বিশেষজ্ঞরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় নগরের বিডিএস মিলনায়তনে অনুষ্ঠিত ব্র্যাক ও ওয়ার্ল্ড ফিশ সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। কর্মশালায় তথ্য-উপাত্ত তুলে ধরেন আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠানের উপ-মহাপরিচালক (গবেষণা) অচিন ডোবারম্যান ও বাংলাদেশ প্রতিনিধি জয়নুল আবেদিন।  বরিশাল অফিস