একনজরে
বাবার কারাদণ্ড১৪ বছর বয়সী অষ্টম শ্রেণীর এক ছাত্রীর বিয়ের আয়োজন করেছিলেন বাবা। খবর পেয়ে ছাত্রীর বাড়িতে ভ্রাম্যমাণ আদালত নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বন্ধ করে দেন বিয়ে। অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের উদ্যোগ নেওয়ায় বাবাকে দুই দিনের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে। ফরিদপুর অফিসনারীর মৃত্যুপঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট বাজারে ভারসাম্যহীন ফাতেমা (৪০) খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন। একপর্যায়ে তাঁর পরিধেয় কাপড়ে আগুন লেগে যায়। উপস্থিত লোকজন আগুন নেভাতে সক্ষম হলেও তাঁর শরীরের ৮০ ভাগ পুড়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় দুপুরে তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়। পঞ্চগড় প্রতিনিধিকারাদণ্ডজামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভারতীয় মদ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার সুমন নামের এক যুবককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী এ রায়ের সত্যতা স্বীকার করেছেন। জামালপুর প্রতিনিধি।