একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় জুয়াড়ি গ্রেপ্তারগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জামুলা গ্রাম থেকে পুলিশ ছয়জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার দুপুরে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন। গত বৃহস্পতিবার গভীর রাতে ওই গ্রামের জাকির শেখের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে জুয়াড়ি ফিরোজ শেখ, জাকির হোসেন, আতিয়ার ফরাজী, মিন্টু শেখ, মামুন শেখ ও হাকিম ফকিরকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।  গোপালগঞ্জ প্রতিনিধিপ্রতিযোগিতাআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কারক নাট্যসম্প্রদায় ঢাকার উদ্যোগে গতকাল শুক্রবার পিরোজপুরে শিশুদের বর্ণ লিখন প্রতিযোগিতা হয়। ‘এসো রক্তে জেতা বর্ণমালা সুন্দর করে লিখি’ শিরোনামে স্থানীয় শহীদ মিনারে এ প্রতিযোগিতায় পিরোজপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিজয় কৃষ্ণ মণ্ডল ও প্রতুল কুমার ব্রহ্ম। এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহসেনাতুন্নেসা, সালেহ উদ্দীন ও খালিদ আবু।  পিরোজপুর প্রতিনিধিট্রেনে কাটা পড়ে মৃত্যুঈশ্বরদী-সিরাজগঞ্জ রেললাইনের পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রাম এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক (২০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ডিবিগ্রাম ইউপির চেয়ারম্যান আনিছুর রহমান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, বেলা দেড়টার দিকে অজ্ঞাত ওই যুবক বামনগ্রাম এলাকায় রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর এক্সপ্রেস ‘চিত্রা নিশীথা’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। সিরাজগঞ্জ জিআরপি থানার পরিদর্শক (ওসি) এখলাছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  চাটমোহর (পাবনা) প্রতিনিধিবড়ি উদ্ধারবৃহস্পতিবার রাত একটার দিকে বিজিবির সদস্যরা বিরামপুর রেলস্টেশনে খুলনা থেকে চিলাহাটীগামী মেইল ট্রেনে তল্লাশি চালান। এ সময় তাঁরা ট্রেনের কয়েকটি কামরায় বিভিন্ন স্থানে রাখা সাত হাজার ব্যথানাশক বড়ি, ছয় হাজার ৩১২টি যৌন উত্তেজক বড়ি, গরু মোটাতাজা করার এক হাজার ৯৫০টি বড়ি ও ৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তায়েফ-উল হক অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।  বিরামপুর (দিনাজপুর) সংবাদাদাতা