একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঠ জব্দবরগুনার পাথরঘাটার বিষখালী নদীসংলগ্ন বাদারতলার খাল থেকে ১২৫ ঘনফুট কেওড়া কাঠ জব্দ করা হয়েছে। বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা গতকাল শনিবার সকালে এগুলো জব্দ করেন। বাদারতলা খালের পাশের আনোয়ার হোসেনের করাতকল এলাকা থেকে কাঠ জব্দ করা হয়েছে। কাঠগুলো সংরক্ষিত বনের কেওড়াগাছ কেটে সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় বন আইনে একটি মামলা করার প্রস্তুতি চলছে।  পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতাগণস্বাক্ষর কর্মসূচিমানবতাবিরোধী অপরাধীদের বিচার দ্রুত কার্যকরের দাবিতে ভোলার লালমোহনে গতকাল শনিবার থেকে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ কর্মসূচি চলবে। বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা নামে একটি সংগঠনের লালমোহন উপজেলা শাখার আয়োজনে ডাকবাংলা চত্বরে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান হয়। ছয় দিন পর স্বাক্ষর করা ব্যানারগুলো সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে।  ভোলা অফিসট্রাক আটকজয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিজিবি আটাপাড়া ক্যাম্পের সদস্যরা এগুলো উদ্ধার করেন। এ সময় তাঁরা ট্রাকচালক সাজেদুর রহমান, তাঁর সহকারী শফিকুল ইসলাম ও ট্রাকটি আটক করেন। ট্রাকটি দিনাজপুর থেকে ধানবোঝাই করে নোয়াখালী যাচ্ছিল।  পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ষাঁড়ের প্রদর্শনীসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় উন্নত জাতের ষাঁড় বাছুরের (প্রজেনি) রাজশাহী বিভাগীয় প্রদর্শনী হয়েছে। গতকাল শনিবার শাহজাদপুর পৌর সদরের পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। ‘ব্রিড আপগ্রেডেশন থ্রু প্রজেনি টেস্ট প্রজেক্ট’ নামে একটি প্রকল্প ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ