একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেতু সংস্কারের দাবিগাইবান্ধা-দারিয়াপুর-সুন্দরগঞ্জ সড়কের মানস সেতু সংস্কারের দাবিতে শনিবার মানববন্ধন হয়েছে। সেতুর ওপর হওয়া এ কর্মসূচিতে শিক্ষক, ছাত্র, কৃষক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণীর শতাধিক মানুষ অংশ নেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দারিয়াপুর অঞ্চল এ কর্মসূচির আয়োজন করে। পরে আয়োজিত এক সমাবেশে মিহির ঘোষ, মোস্তাফিজার রহমান প্রমুখ বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে সেতুটি সংস্কার করা না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।  গাইবান্ধা প্রতিনিধিকর্মকর্তারা সংবর্ধিতদীর্ঘ ২৬ বছর পর নিরীক্ষা ও হিসাব বিভাগের নিরীক্ষক পদে পদোন্নতি পাওয়ায় ১৬৫ জন কর্মকর্তাকে রাজশাহী বিভাগীয় হিসাবনিয়ন্ত্রকের কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার অডিটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-রাজশাহী অঞ্চলের পক্ষ থেকে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ওই অ্যাসোসিয়েশনের রাজশাহী অঞ্চলের আহ্বায়ক বদরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এ কে এম শাহ জামাল মিঞা।  নিজস্ব প্রতিবেদক, রাজশাহীগ্রামবাসীর দাবিফরিদপুরের মধুখালী উপজেলার নবগঠিত কোড়কদী ইউনিয়নের গাবুরদিয়া গ্রামকে অন্তর্ভুক্ত না করার দাবি জানানো হয়েছে। ওই গ্রামের বাসিন্দারা গত শনিবার গাবুরদিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হরিশ চন্দ্র বিশ্বাস। লিখিত বক্তব্যে বলা হয়, মেগচামী ইউনিয়নের গাবুরদিয়া গ্রামকে বিচ্ছিন্ন করে কোড়কদী ইউনিয়নে অন্তর্ভুক্ত করায় তাঁদের দুর্ভোগের শিকার হতে হবে। ফরিদপুর অফিসঅভয়াশ্রম উদ্বোধনদেশীয় প্রজাতির মত্স্য সংরক্ষণ, উত্পাদন বৃদ্ধি ও জেলে সম্প্রদায়কে স্বাবলম্বী করার লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছয়টি মত্স্য অভয়াশ্রম উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান এগুলো উদ্বোধন করেন। এগুলো হলো, তারাশী খালের স্লুইসগেটসংলগ্ন, সিকির বাজারসংলগ্ন, রামশীল স্লুইসগেটসংলগ্ন, কালীগঞ্জ বাজারসংলগ্ন, কুরপালা গুচ্ছগ্রামসংলগ্ন ও চাইটখালী খালের মুখসংলগ্ন অভয়াশ্রম। গোপালগঞ্জ প্রতিনিধি