একনজরে
শিবালয় মেলাজয়পুরহাটের বারো শিবালয় মন্দিরকে কেন্দ্র করে শিবরাত্রি উপলক্ষে সদর উপজেলার বেলআমলা গ্রামে ঐতিহ্যবাহী বারো শিবালয় প্রাঙ্গণে ছোট যমুনা নদীর তীরে দুই দিনব্যাপী মেলা শুরু হয়েছে। মেলাকে কেন্দ্র করে বিশাল এলাকাজুড়ে বিভিন্ন রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। দীর্ঘদিনের ঐহিত্যবাহী এই মন্দির ঘিরে প্রতিবছর শিবরাত্রিতে হিন্দুসম্প্রদায়ের মানুষ পূজা-অর্চনা করে আসছে। এই পূজাকে কেন্দ্র করে মেলায় বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, চরকি। জয়পুরহাট প্রতিনিধিকমিটি পুনর্গঠনরবীন্দ্রনাথকে অবলম্বন করে বাংলাদেশ সাংস্কৃতির শুদ্ধচর্চা ও প্রসারের লক্ষ্যে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ পাঁচবিবি শাখার পুনর্গঠিত হয়েছে। গত শনিবার বিকেলে ডেল্টা ফটো স্টুডিও প্রাঙ্গণে অধ্যাপক পরিতোষ চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যামিনীকান্ত মণ্ডলকে সভাপতি, শাহনেওয়াজ চৌধুরীকে সাধারণ সম্পাদক ও ফজলুল করিমকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদ পাঁচবিবি শাখা কমিটি গঠন হয়। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঅবহিতকরণ সভাকমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনাজপুরের হাকিমপুরে ল্যাম্ব-প্ল্যান কমিউনিটি ক্লিনিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীনুর রেজা, ভাইস চেয়ারম্যান পারুল নাহার প্রমুখ। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিজরিমানা আদায়মাদারীপুরের কালকিনি উপজেলায় গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জাটকা নিধন, একটি ইটভাটা ও একটি বেকারিকে জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়াজের নেতৃত্বে বেলা ১১টায় উপজেলার ভূরঘাটা মাছবাজারে অভিযান চালিয়ে ৪০ কেজি জাটকা আটক করে পুড়িয়ে ফেলা হয়। পরে সনমন্দি গ্রামে কাঠ পোড়ানোর দায়ে এম আর বি ইটভাটাকে ৩০ হাজার ও পাথুরিয়ারপাড় রকিব বেকারিকে মেয়াদোত্তীর্ণ জিনিস রাখার দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিব্যবসায়ীর দণ্ডপটুয়াখালীর বাউফল নাজিরপুর বাংলাবাজার এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তিন গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পরে তাঁদের প্রত্যেককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার কমলাপুর গ্রামের সাইফুল ইসলাম (৩৫), ছোট ডালিমা গ্রামের মো. আনিচ (২০) ও একই এলাকার মো. ইব্রাহিম (১৯)। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন ইউএনও মো. আবুল কালাম আজাদ। বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা