একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচজন গ্রেপ্তারমাদারীপুর শহরের পুরানবাজার, কুলপদ্বী ও কাজীরটেক ফেরিঘাট এলাকা থেকে গত বুধবার রাত আটটার দিকে অটোরিকশা ও ইজিবাইক থেকে চাঁদা আদায়ের সময় পাঁচজনকে আটক করেছে মাদারীপুর গোয়েন্দা পুলিশ। চাঁদাবাজ এ চক্রটি বেশ কিছু দিন ধরে চাঁদা আদায় করছিল বলে অভিযোগ রয়েছে। মাদারীপুর ডিবির জানান, চাঁদার টাকাসহ হাতেনাতে ফরহাদ বেপারী, সেন্টু খান, শরিফ হাওলাদার, হেলাল মাতুব্বর ও বোরহান মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে।  মাদারীপুর প্রতিনিধিএকুশে বইমেলানওগাঁর সাপাহারে শুরু হয়েছে তিন দিনের অমর একুশে বইমেলা। গত বুধবার আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শহিদুল আলম চৌধুরী। সাপাহার উপজেলা প্রশাসন আয়োজন করা মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি তাহের উদ্দীন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী। বইমেলায় অংশ নিচ্ছে ১০টি স্টল।  ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা