একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনাস্থাদুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ এনে লোহাগড়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদর খন্দকারের বিরুদ্ধে অনাস্থা এনেছেন পরিষদের ১১ জন নির্বাচিত সদস্য। তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এই অনাস্থার বিষয়ে একটি আবেদন জমা দেন। ঘটনা তদন্তের জন্য ইউএনও গত বৃহস্পতিবার দুই সদস্যের একটি তদন্ত কমিটি করেছেন। নড়াইল প্রতিনিধিশ্রমিকসংকটনওগাঁর ধামইরহাট উপজেলায় কৃষিশ্রমিকের সংকট দেখা দিয়েছে। ফলে কৃষকদের খেত-খামারে চাষাবাদসহ ফসল পরিচর্যার কাজও ব্যাহত হচ্ছে। কৃষিশ্রমিক না পাওয়ায় কৃষক মোকারম হোসেন নিজেই জমিতে আলু লাগানো শুরু করেছেন। উপজেলার রাস্তাঘাট পাকা হওয়ায় শ্রমিকদের অধিকাংশই এখন রিকশাভ্যান, নছিমন-করিমন চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। ফলে বেশি মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতাছিনতাইকক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশিখালী ইউনিয়নের মিরাখালী সড়কে গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা আবু মুছা (৪৫) নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৬৫ হাজার টাকা এবং একটি মুঠোফোন সেট ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আবু মুছা ধুরুং বাজার থেকে বাড়ি ফেরার সময় ওই ঘটনা ঘটে। কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারএকজনের মৃত্যুগাজীপুর সদর উপজেলার তালোটিয়া স্টেশনে গত শুক্রবার রাতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া জানান, তালোটিয়া এলাকার রেললাইন দিয়ে হাঁটার সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি