একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেল চুরিরাজবাড়ী শহরের সজ্জনকান্দার (২ নম্বর বেড়াডাঙ্গা) আবদুল কাদের চৌধুরীর বাড়ি থেকে গত শনিবার দিবাগত রাতে বারান্দার গ্রিল কেটে তিনটি মোটরসাইকেল চুরি হয়েছে। আবদুল কাদের চৌধুরীর ছেলে সাইদুর ইসলাম চৌধুরী জানান, বাড়িতে পারিবারিক অনুষ্ঠান থাকায় সবাই অন্য দিনের চেয়ে একটু দেরি করে ঘুমাতে যান। সকালে ঘুম থেকে উঠে দেখেন, তাঁদের তিন বারান্দায় রাখা তিনটি মোটরসাইকেলের একটিও নেই। রাজবাড়ী প্রতিনিধিঘুড়ি ওড়ানো পিরোজপুরে গতকাল রোববার তিন দিনব্যাপী ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা শুরু হয়েছে। জেলা স্টেডিয়ামে শুরু হওয়া এ প্রতিযোগিতা উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক অনল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. নওরোজ হাসান তালুকদার। পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে।  পিরোজপুর প্রতিনিধিঅস্ত্রসহ গ্রেপ্তারপাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে শিবের বটতলা এলাকায় গত শনিবার রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. মুসলেম খাঁ (৪২)। তাঁর বাড়ি সদর উপজেলার ঘোড়াদহ গ্রামে। রাত দেড়টার দিকে র‌্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে ওই ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়।  পাবনা অফিসভেড়া বিতরণরংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়ন পরিষদের মাঠে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে অতিদরিদ্রদের মধ্যে গতকাল রোববার বিনা মূল্যে ৪০টি ভেড়া বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে কৈকুড়ী ইউনিয়ন সুশীল সমাজ কমিটির আলোচনা সভা হয়। মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন কৈকুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মণ্ডল, শাহ আলম, তৌহিদা খাতুন প্রমুখ। পীরগাছা (রংপুর) প্রতিনিধিগ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার ফতেহপুর গ্রামের মিলন শাহ মাজার প্রাঙ্গণে মামুন মিয়ার বাড়িতে এ অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাঞ্ছারামপুর গ্রামের মো. সেলিম, ফতেহপুরের মো. মামুন এবং জেলার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের আলমগীর।  বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিসভাজুড়ী উপজেলায় গতকাল রোববার টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের ৪৮তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে চন্দ্রজিৎ সিন্হার সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের উপজেলা কমিটির আহ্বায়ক আজির উদ্দিন, টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, জুড়ী অঞ্চলের সাধারণ সম্পাদক আহমদ হোসেন প্রমুখ। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি