একনজরে
বার্ষিক সমাবেশকুষ্টিয়ায় গতকাল বার্ষিক আনসার ও ভিডিপি সমাবেশ হয়েছে। জেলা আনসার-ভিডিপি চত্বরে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার-ভিডিপির খুলনা রেঞ্জের পরিচালক অরুণ কুমার মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ। এতে সভাপতিত্ব করেন জেলা আনসার-ভিডিপি কমান্ডার শাহ আলম। এতে কুষ্টিয়ার ৩৫০ জন আনসারের মধ্যে ২৭ জন সদস্যকে ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া হয়। কুষ্টিয়া অফিসমাদকসেবীর কারাদণ্ডগোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম রেজা তাঁদের এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ডহরপাড়া গ্রামের আবু সুফিয়ান, মেহেদী হাসান ও জনি শেখ। কোটালীপাড়া থানার উপপরিদর্শক আশ্রাফুল আলম জানান, রোববার সন্ধ্যায় কোটালীপাড়া ব্র্যাক কার্যালয়ের পাশের মাঠ থেকে ২০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গোপালগঞ্জ প্রতিনিধিপুরস্কার বিতরণসিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী ড. সালাম জাহানারা ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গতকাল সোমবার কলেজের রজনীকান্ত সেন মুক্তমঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ রুমানা মাহমুদ। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবদুল আজিজ সরকার। অনুষ্ঠানে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ের নয়জন শিক্ষার্থীকে নগদ ১০ হাজার করে টাকা, সনদপত্র ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় ইসরাত জাহানকে একটি ল্যাপটপ দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জসাতজনের কারাদণ্ডদিনাজপুরের হাকিমপুর উপজেলায় জুয়াখেলার অপরাধে গতকাল সোমবার সাতজনকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন: উপজেলার রাঙ্গামাটি গ্রামের আনিছুর রহমান, পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের আমিনুল ইসলাম, তছলিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, রশিদুল ইসলাম, মানিক মিয়া ও আবু সায়েম। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি