একনজরে
ছয় মাস করে দণ্ডগোপালগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাত ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন এ সাজা দেন। গতকাল বুধবার সকালে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন: শহরের গেটপাড়ার শফিকুল ইসলাম ওরফে মিনার মুন্সী (২০) ও কুয়াডাঙ্গার শাহ আলম খান (১৯)। পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের গেটপাড়া এলাকা থেকে গাঁজা বিক্রির সময় তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গোপালগঞ্জ প্রতিনিধিসরকারি গম-চালকোস্টগার্ডের পাথরঘাটা ঘাঁটির সদস্যরা গত মঙ্গলবার দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর নদ থেকে ৪৫৩ বস্তা চাল ও ২০০ বস্তা গমভর্তি একটি ট্রলার আটক করেছেন। এ সময় ওই ট্রলারে অবস্থানরত তিন মাঝিমাল্লাকেও আটক করা হয়। উদ্ধার করা এসব চাল ও গমের বস্তায় খাদ্য অধিদপ্তরের সিলমোহর রয়েছে। কোস্টগার্ডের দাবি, সরকারি বিভিন্ন প্রকল্পের এসব চাল ও গম কালোবাজারে বিক্রির জন্য পাচার করা হচ্ছিল। শরণখোলা থানার এসআই রিফাত বিষয়টি নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, বরগুনা ও পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতাবিদ্যালয়ে আগুনপটুয়াখালীর বাউফল উপজেলার পূর্ব নওমালা প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনশেট ভবন গত মঙ্গলবার রাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বিদ্যালয়ের পাশে বসবাসরত ঘটনার প্রত্যক্ষদর্শী ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত হোসেন জানান, রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হয়ে তিনি দেখতে পান, বিদ্যালয়ের ওই ভবনে আগুন জ্বলছে। তাঁর চিৎকারে এলাকার লোকজন এসে প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। বাউফল (পটুয়াখালী) সংবাদদাতাবইমেলা শুরুকুড়িগ্রামের উলিপুরে আট দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। গতকাল বুধবার বিকেলে কাচারি মাঠে মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ এ কে এম মাঈদুল ইসলাম। ফ্রেন্ডস ফেয়ার উলিপুর আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জুলফিকার আলী সেনার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। বক্তব্য দেন অধ্যাপক তপন কুমার রুদ্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আলম, হরিগোপাল সরকার ও বণিক সমিতির সম্পাদক সৌমেন্দ্র প্রসাদ পান্ডে। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিগাড়িচালকদের প্রশিক্ষণগাড়িচালকদের সচেতন ও দক্ষ করে তুলে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গত মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে। প্রথম পর্যায়ের এ কর্মশালায় জেলার দুই শতাধিক বেসরকারি গাড়িচালক অংশ নিচ্ছেন। বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহা. শহিদুজ্জামান। এতে ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাহিদুল ইসলাম, বিআরটিএর সহকারী পরিচালক এ এস এম কামরুল হাসান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও প্রতিনিধিকৃষক সমাবেশলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার অক্সফামের অর্থায়নে ও গণ-উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় স্থানীয় এনজিও ফিডার আয়োজনে চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের ওপর কৃষক সমাবেশ হয়েছে। উপজেলার তুষভান্ডার উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন ইউএনও আমিরুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকতা সামসুদ্দিন মিয়া। লালমনিরহাট প্রতিনিধিঅগ্নিকাণ্ডনারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগরে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) একটি সাব-স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই সাব-স্টেশনের ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের সার্কিট ব্রেকার পুড়ে গেছে। এতে গতকাল বুধবার দুপুর থেকে পঞ্চবটী বিসিক শিল্পনগর, মাসদাইর পুলিশ লাইন, শাসনগাঁও এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ডিপিডিসি জানিয়েছে, আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে বৃহৎ এলাকায় বিদ্যুৎ সরবরাহ না থাকায় শিল্পকারখানার উৎপাদন ব্যাহত ও আশপাশের এলাকার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। নারায়ণগঞ্জ প্রতিনিধিকারাদণ্ডগাজীপুর সদর উপজেলায় গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে মা-ছেলেসহ তিন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট আছমা আরা বেগমের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদর উপজেলায় সকালে অভিযান চালিয়ে জালাল উদ্দিন (৪৫) এবং তারা বানু (৪০) ও তার ছেলে আবু বক্কর ছিদ্দিককে (২২) গ্রেপ্তার করে। জালালের কাছ থেকে ৪০টি ইয়াবা বড়ি এবং তারা বানু ও তাঁর ছেলের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিলাশ উদ্ধারগাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকার একটি পোশাক কারখানার নির্বাহী পরিচালকের লাশ উদ্ধার করা হয়েছে। কারখানার অফিস কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় গত মঙ্গলবার মধ্যরাতে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চান্দনা চৌরাস্তা এলাকার শাপলা ম্যানশনের চতুর্থ তলায় অবস্থিত ‘ফ্যাশন কানেকশন’ নামের পোশাক কারখানার নির্বাহী পরিচালক ইয়াহিয়া খানের (৪৫) বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হাজীপুর গ্রামে। কারখানার অফিস কক্ষে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মঙ্গলবার রাতে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে জয়দেবপুর থানার পুলিশ। এ সময় লাশের গলায় বৈদ্যুতিক তার পেঁচানো ছিল। নিহত ব্যক্তির পকেটে পাওয়া একটি চিরকুটে ইংরেজিতে লেখা ছিল, ‘আমার অপমৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি