একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভা অনুষ্ঠিত
বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ শুরু হচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সত্যব্রত সাহা গতকাল মঙ্গলবার আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় এ তথ্য জানান। বেসরকারি সংস্থা উত্তরণের সহযোগিতায় ‘ডিজিটাল পদ্ধতিতে ভূমিব্যবস্থা’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মো. আবদুল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন সত্যব্রত সাহা। এ পদ্ধতিতে সংগ্রহ করা জমির তথ্য-উপাত্ত অনলাইনে পাওয়া যাবে। সত্যব্রত সাহা জানান, ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহযোগিতায় সারা দেশের তিনটি উপজেলায় ভূমি টেকসই প্রকল্পের আওতায় পরীক্ষামূলকভাবে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপকাজ শুরু হবে। আগামী অক্টোবর মাসে আমতলী ও তালতলী উপজেলায় এ কাজ শুরু হবে।
আমতলী (বরগুনা) প্রতিনিধি