একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্র বহিষ্কারপটুয়াখালীর কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র পিন্টু চন্দ্র গাইন নিজের নাম পরিবর্তন ও বয়স কমিয়ে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করায় তাঁকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী হূদয় কুমার নামে উপজেলার নাওভাঙ্গা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে নিয়মিত ছাত্র হিসেবে পরীক্ষায় অংশ নেন। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিশিক্ষক বরখাস্তঅনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলার নূরাইনপুর কলেজের যুক্তিবিদ্যা ও ভূগোল বিভাগের দুই প্রভাষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কলেজ কর্তৃপক্ষ জরুরি সভা ডেকে তাঁদের সাময়িক বরখাস্ত ও তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক করা হয় একই কলেজের সিনিয়র প্রভাষক মো. গিয়াস উদ্দিনকে। বাউফল (পটুয়াখালী) সংবাদদাতাবিদ্যালয়ের উদ্বোধনসিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় আদিবাসী মাতৃভাষা (সাদরী ভাষা) নামের প্রাক্-প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ছয়ঘাটি গ্রামে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়গুলোর উদ্বোধন করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। আদিবাসী শিশুদের শিক্ষিত করে তোলার জন্য ওঁরাও, সাঁওতাল ও বাংলা—এই তিন ভাষায় বই ছাপানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জলাশ উদ্ধারচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালীনগর এলাকার পদ্মা নদীর বাঁধ থেকে বৃহস্পতিবার অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, স্থানীয় লোকজনের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ