একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫টি দোকান ছাইফরিদপুরের মধুখালী বাজারে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় জনগণ ও ফরিদপুর দমকল বাহিনী আগুন নেভানোর কাজে অংশ নেয়। পরে মাগুরা ও বোয়ালমারী থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। দমকল বাহিনী জানায়, সেলিমের কম্পিউটারের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফরিদপুর অফিসচোরাই গরুপটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় গত দুদিন অভিযান চালিয়ে ৩৫টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া চুরির সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন করিম মৃধা (৫০) ও হালিম মোল্লা (৫২)। তাঁদের বাড়ি উপজেলার কাঁকড়াবুনিয়া গ্রামে। পুলিশ জানায়, শুক্রবার রাত ১২টার দিকে কাঁকড়াবুনিয়ার গাজীপুরা বাজারের পাশ থেকে ২৪টি চোরাই গরু উদ্ধার ও দুজনকে আটক করা হয়। তাঁদের তথ্যমতে পরে শনিবার সকালে আরও ১১টি গরু উদ্ধার করা হয়। পটুয়াখালী অফিসদুই পক্ষের সংঘর্ষপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের কাটাখালী বাজারে গত শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে কাটাখালী বাজারে মুদি ব্যবসায়ী বাদশা খানের দোকান লুটের ঘটনা ঘটেছে। পুলিশ শুক্রবার রাতে শামীম তালুকদার (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় বাদশা খান শুক্রবার রাতে জুয়েল মল্লিককে প্রধান আসামি করে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিসহ ২২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতাএলাকাবাসীর বিক্ষোভপঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান বাজারে বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামানের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকার বিক্ষুব্ধ মানুষ। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের দাবি, কামরুজ্জামান এলাকার বিভিন্ন ব্যক্তির নামে অর্ধশত মামলা করেছেন। প্রতিকার চেয়ে এলাকাবাসী প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের গণ-অভিযোগ দিয়েছেন। তবে কামরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নিজেদের জমি দখলে নিয়েছি। প্রয়োজনে মামলা করতে বাধ্য হয়েছি।’ পঞ্চগড় প্রতিনিধিমুক্তির দাবিতে মিছিলরংপুরের পীরগাছার কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজের কম্পিউটার ল্যাব থেকে কম্পিউটার চুরির অভিযোগেগ্রেপ্তার নুরুল ইসলামের মুক্তির দাবিতে গতকাল শনিবার দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। কলেজের কম্পিউটার ল্যাব থেকে গত ২৩ ফেব্রুয়ারি রাতে চারটি কম্পিউটার চুরি হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ বি এম মিজানুর রহমান নৈশপ্রহরী আজগার আলীসহ কয়েকজনকে আসামি করে গত ২৪ ফেব্রুয়ারি মামলা করেন। ওই মামলায় পুলিশ ২৯ ফেব্রুয়ারি নুরুল ইসলামকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। পীরগাছা (রংপুর) প্রতিনিধিছাত্র সংসদ নির্বাচনবগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকার খন্দকার আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল শনিবার ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত এ নির্বাচনে ভোট নেওয়া হয়। বিদ্যালয়ের ২৫১ জন শিক্ষার্থীর মধ্যে ২৩০ জন নয়টি পদে তাদের ভোট দেয়। ভোট গণনা শেষে বিকেলে প্রধান শিক্ষক আবদুল হাই নির্বাচিতদের নাম ঘোষণা করেন। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিকর্মশালানারায়ণগঞ্জ প্রেসক্লাবে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘নারীর প্রতি সহিংসতা’বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা তথ্য কার্যালয় এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান। বক্তব্য দেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার্র(বাসস) ডেপুটি চিফ রিপোর্টার কবি হালিম আজাদ, জেলা তথ্য কর্মকর্তা কামরুজ্জামান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলম প্রমুখ। নারায়ণগঞ্জ প্রতিনিধি