একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মামলাকর্তৃপক্ষের অনুমতি ছাড়া পটুয়াখালীর বাউফল উপজেলা ভূমি কার্যালয়ের গাছ কাটার অভিযোগে অবশেষে মামলা করা হয়েছে। গতকাল সোমবার সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. সেলিম খান বাদী হয়ে বাউফল থানায় মামলাটি করেন। গত ২৪ ফেব্রুয়ারি বাউফল পৌরসভার বাজার রোড এলাকার খালপাড় থেকে গাছটি কাটা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুকুমার কুণ্ড জানান, তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। এ নিয়ে গত ২৬ ফেব্রুয়ারি প্রথম আলোয় সংবাদ ছাপা হয়। বাউফল (পটুয়াখালী) সংবাদদাতামন্দির উদ্বোধনসংস্কার ও আধুনিকায়ন শেষে খুলনা নগরের পিকচার প্যালেস মোড়ের পাশে অবস্থিত ধর্মসভা মন্দির গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহা। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। খুলনা প্রতিনিধিভূঁইয়াগাতী দিবস আজআজ রক্তাক্ত ভূঁইয়াগাতী দিবস। ১৯৯৬ সালের ৬ মার্চ এই দিনে একদলীয় নির্বাচন ঠেকাতে গিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতী ভোটকেন্দ্রে বিডিআরের গুলিতে আনন্দ, বুলবুল, জসমত ও মাসুদ রানা নামের চারজন ছাত্রলীগের নেতা নিহত হন। দিবসটি পালন উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিকসাইয়ের সাজাবগুড়ার শেরপুরে জনবসতিপূর্ণ এলাকায় গবাদিপশু জবাই করার অপরাধে শাজাহান আলী নামে এক কসাইকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম প্রধান তাঁকে এ দণ্ড দেন। শাজাহান আলীর বাড়ি পৌর শহরের উত্তর সাহাপাড়ায়। গতকাল বেলা ১১টায় উত্তর সাহাপাড়া এলাকায় একটি গবাদিপশু জবাই করেন শাজাহান। শেরপুর (বগুড়া) প্রতিনিধি