একনজরে
ট্রাক চুরিবগুড়ার শেরপুর শহরের ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা নিয়ে গেছে একটি ট্রাক। ট্রাকের মালিক শহরের টাউন কলোনি মহল্লার এস এম শফিউল করিম জানান, ঢাকা মেট্রো-ট-১৪-১১৫৭ নম্বরের ট্রাকের চালক মো. মকুল মঙ্গলবার বিকেলে ধুনট রোডের আঁখিমণি হোটেলের পাশে রেখে বাড়ি চলে যান। মঙ্গলবার রাত সাড়ে ১২টা পর্যন্ত ট্রাকটি ওই স্থানেই ছিল। গতকাল সকালে তাঁরা আর ট্রাকটি খুঁজে পাননি। শেরপুর (বগুড়া) প্রতিনিধিজরিমানা আদায়সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। আদালত কয়েকটি বাজারে অভিযান চালিয়ে ফরমালিন মিশ্রিত ও ভেজাল খাবার বিক্রির দায়ে দুটি মিষ্টির দোকান ও ফলের দোকান থেকে এ জরিমানার টাকা আদায় করেন। (সিরাজগঞ্জ) প্রতিনিধিবখাটের কারাদণ্ডপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. রুবেল (১৮) নামে এক কিশোরকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ সাজা দেন। রুবেল ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মরিচবুনিয়া গ্রামের বাসিন্দা। দাউদখালী ইউনিয়নের নবম শ্রেণীর ওই ছাত্রী মঙ্গলবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথে রুবেল তাকে উত্ত্যক্ত করে। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতাঅবৈধ জাল জব্দবরগুনার পাথরঘাটাসহ বঙ্গোপসাগরসংলগ্ন উপকূলীয় এলাকা থেকে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড দেড় লাখ বাগদা পোনাসহ বিপুল পরিমাণ জাল জব্দ করেছে। পৃথকভাবে অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত এসব জব্দ করা হয়। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হারুন অর রশীদ জানান, পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। আর বাগদা পোনা বিষখালী নদীতে অবমুক্ত করা হয়। পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতানির্বাচিতকিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শাহ আজিজুল হক সভাপতি ও শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া রামকৃষ্ণ বৈষ্ণব ও মো. মতিউর রহমান সহসভাপতি, শরফুদ্দিন ভূঁইয়া ও গাজী মাহমুদ সহসাধারণ সম্পাদক, সাইদা হোসেন লাইব্রেরি সম্পাদক, সাজ্জাদুল হক সাংস্কৃতিক সম্পাদক, মো. হাবিবুর রহমান অডিটর এবং সাইফুল ইসলাম, মোহাম্মদ মনজুর মোর্শেদ, হাবিবুর রহমান, হাসান ইমাম ও জেসমিন সুলতানা সদস্য নির্বাচিত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জঅভিযোগটাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি ও সমমানের ব্যবহারিক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানারা বেগম বলেন, কোনো বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি