একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল হাসপাতাল জয়পুরহাটের কালাই উপজেলা সদরের ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাসেবায় মডেল হাসপাতালে উন্নীত হতে যাচ্ছে। জার্মানভিত্তিক সাহায্য সংস্থা ‘জার্মান ইমার্জেন্সি ডক্টরস’ গ্রামাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে চিকিৎসাসেবায় একটি মডেল হাসপাতালে উন্নীতকরণের উদ্যোগ নিয়েছে। গত বৃহস্পতিবার জার্মানভিত্তিক সংস্থাটির একটি প্রতিনিধিদল সরেজমিনে চিকিৎসাসেবা কার্যক্রম দেখতে এসে সন্তুষ্টি প্রকাশ করে। প্রতিনিধিদলে ছিলেন জার্জেন মল ও সাব্বির উদ্দিন আহম্মেদ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুল আহসান তালুকদার বলেন, সার্বিক পরিবেশ দেখে প্রতিনিধিদলটি খুবই উচ্ছ্বসিত। কালাই (জয়পুরহাট) প্রতিনিধিলাশ উদ্ধারকুড়িগ্রাম শহরের দালালীপাড়ার একটি বাড়ি থেকে গত বৃহস্পতিবার রিমা (১৮) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রিমা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর গ্রামের উত্তম কুমারের মেয়ে এবং কুড়িগ্রাম সরকারি মহিলা মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। রিমা তাঁর কাকা বেগম নুরুন্নাহার বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক চন্দন কুমারের পৌর এলাকার দালালীপাড়ার বাসায় বসবাস করতেন। কুড়িগ্রাম সদর থানার ওসি মইনুল হক জানান, ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামদিনব্যাপী অনুষ্ঠানহিন্দুধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের ত্রাতাপুরুষ হরিচাঁদ ঠাকুরের ২০০তম জন্মবার্ষিকী ও শিক্ষাগুরু গুরুচাঁদ ঠাকুরের ১৬৬তম জন্মজয়ন্তী গতকাল শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পালিত হয়েছে। সকালে কেন্দ্রীয় কালীবাড়ি থেকে ধর্মীয় মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দুপুরে কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। হরিচাঁদ-গুরুচাঁদ সেবাসংঘ আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন যুগ্ম সচিব প্রণয়কান্দি বিশ্বাস। গোপালগঞ্জ প্রতিনিধিচেয়ারম্যান নির্বাচিতবরগুনার আমতলী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ছোট বগী ইউপির নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মনিরুজ্জামান দুই হাজার ৬৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। পচাকোড়ালিয়া ইউপিতে আওয়ামী লীগ-সমর্থিত নজির হোসেন পাটোয়ারী দুই হাজার ৭২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। আমতলী (বরগুনা) প্রতিনিধিছিনতাইকারী আটকমোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় গত বৃহস্পতিবার রাতে মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া থেকে স্থানীয় জনগণ এক ছিনতাইকারীকে আটক করেছে। আওয়ামী লীগ নেতা আবদুল হাই বৃহস্পতিবার রাতে আড়পাড়া থেকে মাগুরা শহরের দিকে আসছিলেন। পথে তাঁর মোটরসাইকেলটি ছিনতাই হয়। পরে আড়পাড়া এলাকায় লোকজন মোটরসাইকেলসহ আবদুল গফফার (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে। মাগুরা প্রতিনিধি