একনজরে
অস্ত্র ও ওষুধ জব্দমেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামে গতকাল শনিবার সকালে অভিযান চালিয়ে পুলিশ একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মামুন নামের একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, মামুনের বিরুদ্ধে গাংনী থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। একই দিন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের শঙ্কর মাঠে তল্লাশি চালিয়ে ১৫ হাজার যৌন উত্তেজক ইনজেকশন ও ৩৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মেহেরপুর প্রতিনিধি ইয়াবাসহ গ্রেপ্তারমাদারীপুরের টেকেরহাট বন্দর থেকে গতকাল সকালে ৪০০টি ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। টেকেরহাট সিনেমা হলের পেছনে খোকনের বাড়িতে ক্রেতা সেজে ইয়াবা কিনতে যায় র্যাব। এ সময় ইয়াবাসহ খোকন (৩৭) ও তাঁর দুই সহযোগী সুমন মাতুব্বর (২৪) ও মোকারম আকনকে (২১) ধরে ফেলে তারা। মাদারীপুর প্রতিনিধিতারে জড়িয়ে মৃত্যুরংপুরের তারাগঞ্জে বোরোখেতে সেচ দেওয়ার সময় সেচপাম্পের তারে জড়িয়ে আবদুর রাজ্জাক (২৬) নামের এক কৃষক মারা গেছেন। তাঁর বাড়ি উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের খারুভাজ গ্রামে। শুক্রবার বিকেলে কৃষক আবদুর রাজ্জাক বাড়ির পাশের চেংডুবির দোলায় নিজের বোরোখেতে পানি দেওয়ার উদ্দেশ্যে সেচপাম্প চালু করতে যান। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিদোকান পুড়ে ছাইনীলফামারীর সৈয়দপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। শুত্রুবার বিকেলে শহরের শহীদ ডা. শামসুল হক সড়কে ঘটনাটি ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে দোকানমালিকেরা দাবি করেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলের দিকে কসমেটিকের দোকান সাজঘর, জিয়াউদ্দিন স্টোর ও পলিথিনের দোকান বিসমিল্লাহ পলিথিন স্টোরে আকস্মিক আগুনের ঘটনা ঘটে। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি