একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক সমাবেশসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল রোববার কুড়িগ্রামের চিলমারীতে সাংবাদিক সমাবেশ হয়েছে। দুপুরে চিলমারী প্রেসক্লাবের সভাপতি গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশের উদ্বোধক ছিলেন সাংবাদিক সফি খান। প্রধান অতিথি ছিলেন চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন উলিপুর উপজেলা চেয়ারম্যান এম কফিল উদ্দিন, আহসান হাবিব, এস এম ছানালাল বকসী, ইউনুছ আলী, নাজমুল হুদা, মাহফুজার রহমান, আবদুল বারী সরকার, অধ্যক্ষ ফজলুল হক প্রমুখ। সমাবেশের আগে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামবই আটক রংপুরের মাহিগঞ্জে গতকাল রোববার বিক্রিনিষিদ্ধ এক হাজার ৭১০টি বই আটক ও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বইগুলো পীরগাছা উপজেলার কালীগঞ্জ উচ্চবিদ্যালয়ের সপ্তম থেকে নবম শ্রেণীর। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, বেলা ১১টার দিকে ব্যাটারিচালিত আটোরিকশায় এসব বই খোলাবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় মমতাজ হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন বিষয়ের এক হাজার ৭১০টি বই উদ্ধার করা হয়। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রংপুর প্রতারণার দায়ে দণ্ডবগুড়ার শেরপুরে প্রতারণার দায়ে তিনজনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান গতকাল রোববার এ সাজা দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: উপজেলার জামুর গ্রামের মোস্তাফিজুর রহমান (৫০), নন্দীগ্রাম উপজেলার সোহাগীপাড়া গ্রামের আজিজুল হক (৫৫) ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খোশালপুর গ্রামের শাহাজান প্রাং (৪০)। তাঁরা নিজেদের ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে শনিবার বনমরিচা গ্রামের সোহেল রানার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালান। শেরপুর (বগুড়া) প্রতিনিধিউৎসব সম্পন্নসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব গত শনিবার শেষ হয়েছে। শুক্রবার মো. আবু ইউছুফ জাকারিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম আবদুস সাত্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামসুল হক সওদাগর, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসান সরওয়ার্দী সরকার, সাবেক প্রধান শিক্ষক বিজয় কুমার সাহা, সালেহ মাহমুদ মিঞা, প্রাক্তন ছাত্রীদের মধ্যে সালমা খাতুন প্রমুখ। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিশোকযাত্রাকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের প্রয়াত শিক্ষক ইব্রাহিম হোসেনের স্মরণে গতকাল রোববার শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে থেকে বের হয়ে শোকযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যবসায় প্রশাসন অনুষদের সভাকক্ষে স্মরণসভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য এম আলাউদ্দিন। অধ্যাপক অরবিন্দ সাহার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য মো. কামাল উদ্দিন। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কাউন্সিল স্থগিতপ্রায় আট বছর পর ছাত্রলীগ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখার বার্ষিক কাউন্সিল গতকাল রোববার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শনিবার রাতে অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে। হঠাৎ কাউন্সিল স্থগিত হওয়ায় সাধারণ অনেক নেতার মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কাউন্সিলের নির্বাচন কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এনায়েত হোসেন জাকির বলেন, দু-তিন দিনের মধ্যে সবার সঙ্গে বসে কাউন্সিলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিমন্ত্রীকে অভ্যর্থনাপ্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করতে শিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন গত শনিবার বেলা ১১টার দিকে নড়াইলে আসেন। শহরের মাছিমদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে স্থাপিত ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন তিনি। এর আগে মন্ত্রীর আগমন উপলক্ষে সকাল আটটা থেকে শিশুদের রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। নড়াইল প্রতিনিধিগাঁজা উদ্ধারফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের একটি বাড়ি থেকে পুলিশ এক কেজি গাঁজাসহ আরশাদ মৃধা (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আরশাদ মৃধার রান্নাঘরে লুকিয়ে রাখা এক কেজি গাঁজা উদ্ধার ও তাঁকে গ্রেপ্তার করে। ফরিদপুর অফিস