একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগের এন্ডোস্কোপি ও কলোনস্কোপি যন্ত্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশে গ্যাস্ট্রো এন্টারোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান এক রোগীকে পরীক্ষা করার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন অধ্যাপক স্বপন চন্দ্র ধর, অধ্যাপক ফারুক আহমেদ, অধ্যাপক এ এইচ এম রওশন ও এম এম সাহিনুল ইসলাম।  ফরিদপুর অফিস বাজারে অগ্নিকাণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারের একটি জ্বালানি তেলের দোকানসহ পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। আরও চারটি ব্যবসাপ্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে পাটকেলঘাটা বাজারের হাইস্কুল সড়কের দিলীপ ঘোষের দোকান থেকে বিদ্যুতের শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। সাতক্ষীরা থেকে অগ্নিনির্বাপক দল প্রায় এক ঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।  প্রতিবেদক, সাতক্ষীরাঅস্ত্র উদ্ধারপাবনা শহরের দক্ষিণ রামচন্দ্রপুর মহল্লায় সোমবার দিবাগত রাতে র‌্যাব অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে। এঁরা হলেন শিমুল হোসেন (৩২) ও তৌকির আহমেঞ্চদ (৩০)। র‌্যাবের দাবি, মহল্লার আবদুল মান্নানের বাড়িতে অস্ত্র কেনাবেচা চলছে—এ গোপন সংবাদে রাত তিনটার দিকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের কাছে একটি নাইন এমএম পিস্তল ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়। এ ঘটনায় পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।  পাবনা অফিসমিছিল পণ্ডনাটোর শহরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ছাত্রদল ও যুবদলের একটি মিছিল পুলিশি বাধার মুখে পণ্ড হয়ে যায়। ঢাকায় নাটোর জেলা বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে শহরের সাহারা প্লাজা এলাকা থেকে ছাত্রদল-যুবদল এই মিছিল বের করে। জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টায় শহরের সাহারা প্লাজা এলাকা থেকে মিছিল বের করা হয়। মিছিলটি মাদ্রাসা মোড়ে পৌঁছালে পুলিশ ও ছাত্রলীগের একদল কর্মী বাধা দেয়।  নাটোর প্রতিনিধি