একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে মৃত্যুপটুয়াখালীর সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে গত মঙ্গলবার গভীর রাতে পল্লীবিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে লিটন (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ গতকাল বুধবার সকালে পল্লীবিদ্যুতের লোকজনের সহায়তায় ট্রান্সফরমারের তারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লিটনের মৃতদেহ উদ্ধার করে। পটুয়াখালী ও বরগুনার ১০টি উপজেলা থেকে গত ফেব্রুয়ারি মাসে ২৮টি ট্রান্সফরমার চুরি হয়েছে। পটুয়াখালী অফিস৪০ দিন পরচাঁপাইনবাবগঞ্জে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ৪০ দিন পর গত মঙ্গলবার দুপুরে থানায় মামলা হয়েছে। পুলিশ জানায়, ধর্ষণের এ ঘটনা স্থানীয়ভাবে আপস-মীমাংসা করতে ব্যর্থ হওয়ার পর ওই ছাত্রীর পরিবার আইনের আশ্রয় নিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই রুহুল আমীন জানান, ১০ ফেব্রুয়ারি ওই ছাত্রীকে তার প্রতিবেশী ধর্ষণ করে। বিষয়টি সালিসে মীমাংসা না হওয়ায় মেয়ের মা মামলা করেন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ