একনজরে
স্বর্ণপদক প্রদানরাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুন্নুজান হলের কৃতী ছাত্রীদের স্বর্ণপদক এবং বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য এম আবদুস সোবহান। হলের মিলনায়তনে প্রাধ্যক্ষ ফেরদৌসী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য মুহমঞ্চদ নূরুল্লাহ ও কোষাধ্যক্ষ এম আবদুর রহমান। অনুষ্ঠানে কৃতী ছাত্রীদের পক্ষে সুমা দেবী মণ্ডল বক্তব্য দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদুই বিক্রেতার দণ্ডবগুড়ার ধুনট থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বুধবার রাতে ১২০ বোতল ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনজুরুল হক প্রধান আদালত বসিয়ে তাঁদের দুই বছর করে দণ্ড দেন। তাঁরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শাহজাহান আলী (২৩) ও রুবেল মিয়া (১৪)। ধুনট (বগুড়া) প্রতিনিধি