একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মশালা

সড়ক দুর্ঘটনা রোধে মোটরযান চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার গাইবান্ধা জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জেলার লাইসেন্স পাওয়া শতাধিক চালক অংশ নেন। কর্মশালায় সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন ও সিগন্যাল, মোটরযানের ড্রাইভিং লাইসেন্স ইস্যু নবায়নের নিয়মাবলির ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারে বিষয়কভিত্তিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআরটিএ রংপুর বিভাগীয় উপপরিচালক সিরাজুল ইসলাম। বক্তব্য দেন জেলা প্রশাসক এহছানে এলাহী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু বকর সিদ্দিক, আবু জাফর প্রমুখ। গাইবান্ধা প্রতিনিধি

অভিনন্দন জানাতে

রংপুর-৪ আসনের সাংসদ টিপু মুনিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা দিতে গতকাল বুধবার সন্ধ্যায় পীরগাছা জেএন উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পীরগাছা-রংপুর সড়কের হাউদার পাড় থেকে সভা মঞ্চ পর্যন্ত ১০ কিলোমিটারজুড়ে দেড় শতাধিক তোরণ নির্মাণ করে। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা জানান, সাংসদকে খুশি করতে তোরণ নির্মাণ করা হয়েছে। এতে তাঁদের পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। পীরগাছা (রংপুর) প্রতিনিধি

উৎসব শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী নাট্যসংগঠন সমকাল নাট্যচক্রের ৩২ বছর পূর্তি উৎসব ও বার্ষিক সমেঞ্চলন রাকসু ভবনে শুরু হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহমঞ্চদ মিজানউদ্দিন তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানের পর সংগঠনটি ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি রাকসু ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উৎসবের প্রথম দিনে রাকসু ভবনের সামনে নাটক ‘নিপাট আড্ডা’ প্রদর্শন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিস্ফোরক জব্দ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের জাংগই গ্রাম থেকে গতকাল বুধবার পরিত্যক্ত অবস্থায় থাকা গুলি ও বিস্ফোরক জব্দ করা হয়েছে। সকাল আটটায় বিজিবির সদস্যরা ওই গ্রামের একটি গোবর সারের স্তূপ থেকে ওই গুলি ও বিস্ফোরক জব্দ করেন। হাকিমপুরের হিলি বাসুদেবপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আবদুল জব্বার আলী জানান, গুলি ও বিস্ফোরক ছাড়াও দুটি জাল নোট এবং ভারতীয় মুঠোফোন কোম্পানির দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

নেশার টাকা দিতে না পারায় মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করায় রেনুকা বেওয়া তাঁর মাদকাসক্ত ছেলে রানাকে (২৪) গত মঙ্গলবার আদমদীঘি থানার পুলিশের কাছে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন তাঁকে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রানা আদমদীঘির দমদমা গ্রামের মৃত নূরুল ইসলামের একমাত্র ছেলে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি