একনজরে
আইনজীবী সমিতিফরিদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শহীদুল্লাহ জাহাঙ্গীর পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শেখ কুবাদ হোসেন। ২৮৪ জন ভোটারের মধ্যে ২৫৬ জন ভোটার ভোট দেন। নির্বাচনে ছয়জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাঁরা হলেন: এম এ মাসুদ, এম এ সাত্তার, শাহজাহান মোল্যা, আমিনুর রহমান, হাবিবুর রহমান ও দিলীপ মিত্র। ফরিদপুর অফিসকাপড় আটকদিনাজপুরের হিলি সিপি ক্যাম্পের বিজিবির সদস্যরা বুধবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেড়াখাই এলাকা থেকে ট্রাকবোঝাই ভারতীয় থান কাপড় উদ্ধার করেছে। ট্রাকচালক দিনাজপুরের হাকিমপুর উপজেলার বড় জামালপুর গ্রামের মাসুদ রানা (২৬) ও পাচারকারী দলের সদস্য একই উপজেলার বড় ডাঙ্গাপাড়া গ্রামের সহিদুল ইসলামকে আটক করা হয়েছে। উদ্ধার করা কাপড়ের মূল্য প্রায় দেড় কোটি টাকা। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিশিক্ষক প্রশিক্ষণমৌলভীবাজারের শ্রীমঙ্গলে সপ্তম স্যাটেলাইট প্রশিক্ষণ কোর্স গত বৃহস্পতিবার শেষ হয়েছে। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি এই কোর্সের আয়োজক। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন। প্রধান অতিথি ছিলেন একাডেমির উপপরিচালক মো. সেলিমুজ্জামান। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি