একনজরে
কমিটি গঠনরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি মুসাব্বির হোসেন ও সাধারণ সম্পাদক জাকারিয়া মাসুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার বিকেলে কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে উপজেলায় এ বি এম বাতেন সভাপতি ও আসাদ চৌধুরী সাধারণ সম্পাদক হয়েছেন। রফিকুল ইসলাম পৌর ছাত্রলীগের সভাপতি এবং আল-আমিন সাধারণ সম্পাদক হয়েছেন। ১১ মার্চ গোয়ালন্দ উপজেলা পরিষদের মাঠ চত্বরে কাউন্সিলের মাধ্যমে ছাত্রলীগের কমিটি গঠনের কথা থাকলেও তা স্থগিত করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিবোমা উদ্ধারমেহেরপুর শহরের পোস্ট অফিস পাড়ার একটি বাড়ির পেছন থেকে গতকাল শনিবার পাঁচটি বোমা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। বোমাগুলো পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো ছিল। গোয়েন্দা পুলিশের পরিদর্শক মিজানুর রহমান জানান, এগুলো তাজা ও খুবই শক্তিশালী। মেহেরপুর প্রতিনিধিবিক্রেতার জেলনাটোরের গুরুদাসপুরে মাদক সেবন ও বিক্রির দায়ে আজগার আলীকে (৫২) এক বছরের বিনাশ্রম ও সুজাব আলীকে (৩৫) ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে গুরুদাসপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মাজেদা ইয়াসমীন এ রায় দেন। রায় ঘোষণার পর রাতেই তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি কৃতীদের সংবর্ধনা নাটোরের লালপুর উপজেলার তিলকপুর গ্রামের ২২ জন কৃতী শিক্ষার্থীকে শনিবার সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার চামটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জুলফিকার আলীর সভাপতিত্বে এক অনুষ্ঠানে গ্রামের পঞ্চম শ্রেণীর আটজন, অষ্টম শ্রেণীর একজন, এসএসসির পাঁচজনসহ ২২ জনকে সংবর্ধনা দেওয়া হয়। কমিটির সাধারণ সম্পাদক শামীম হাসান জানান, পর্যায়ক্রমে এ কর্মসূচি সমপ্রসারণ করা হবে। লালপুর (নাটোর) প্রতিনিধি