একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে স্থগিতাদেশসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার আদর্শ বণিক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে স্থগিতাদেশ জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত। সমিতির সম্ভাব্য সভাপতিপ্রার্থী খ ম শামীম হোসেনের করা সদস্যপদসংক্রান্ত একটি মামলার পরিপ্রেক্ষিতে সিনিয়র সহকারী জজ মাসুদুল হক গত ১৫ মার্চ এই স্থগিতাদেশ জারি করেন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিচলনবিলে বউমেলাচলনবিলের বুক চিরে বয়ে যাওয়া করতোয়া নদীতটে গত শনিবার শুরু হয়েছে দিনব্যাপী বউমেলা। বিলের মাঝের তাড়াশ উপজেলার নওগাঁয় হজরত শাহ শরিফ জিন্দানি (র.)-এর ওরস শরিফকে ঘিরে হয় এই মেলা। এতে চলনবিলকেন্দ্রিক তাড়াশ, গুরুদাসপুর, উল্লাপাড়া, ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলার ২০-২৫টি গ্রামের নারীরা ভিড় জমান। মাজার কমিটির সাধারণ সম্পাদক গাজী ফরিদার রহমান জানান, মেলায় গ্রামীণ বউ-শাশুড়ি, মা-মেয়ে তাঁদের সাংসারিক ও নিজের প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য আসেন। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিশিশুর মৃত্যুসাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কুশলিয়া বাইতুল ফালাহ জামে মসজিদের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গতকাল রোববার সকালে মাহাবুবুর রহমান (১০) নামের একজনের মৃত্যু হয়েছে। মাহাবুবুর কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের কাজী শাকের আলীর ছেলে এবং মৌতলা বাজারের রাজলক্ষ্মী ডেকোরেটরের কর্মচারী। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাবার্ষিক আরাধনামেহেরপুরে প্রভু ধামে হিন্দু বলরাম হাড়ি সমপ্র্রদায়ের বার্ষিক আরাধনা ও উৎসব শুরু হয়েছে। গতকাল রোববার সকাল নয়টায় মেহেরপুর শহরের হালদারপাড়া ভৈরব নদীর পারে অবস্থিত প্রভু ধামে সাধু, গুরু ও বৈষ্ণবদের এক সমেঞ্চলন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বাৎসরিক উৎসব শুরু হয়। উৎসবে সারা দেশ থেকে বলরাম হাড়ি সমপ্রদায়ের শত শত ভক্ত ও সাধু এ প্রভু ধামে হাজির হয়ে পাঁচ দিনের গুরু আরাধনা ও উৎসব করবে। আশ্রম কমিটির সভাপতি রহিত হালদার জানান, বলরাম ও লালন শাহ উভয়ই সমসাময়িক সময়ের দুই সাধক ছিলেন। মেহেরপুর প্রতিনিধি