একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারুণী মেলাদিনাজপুরের নবাবগঞ্জে গতকাল মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী ঐতিহাসিক বারুণী মেলা শুরু হয়েছে। উপজেলার তর্পণঘাটে নবাবগঞ্জ কেন্দ্রীয় বিষ্ণু মন্দির চত্বরে ঐতিহ্যবাহী এই মেলা বসে। নবাবগঞ্জ বিষ্ণু মন্দির কমিটির যুগ্ম আহ্বায়ক গোবিন্দচন্দ্র রায় জানান, ভোর পাঁচটায় শুরু হয় বিষ্ণু পূজা। পূজা শেষে করতোয়া নদীর তর্পণঘাটে দিনব্যাপী চলতে থাকে স্নান উৎসব। মেলায় পূজা অর্চনায় ব্যবহূত বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান বসে।  বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতাতিনটি গরুর মৃত্যুরাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামে সোমবার গভীর রাতে আগুনে তিনটি গরু ও দুটি ঘর পুড়ে গেছে। প্রতিবেশী নজরুল ইসলাম জানান, গভীর রাতে আগুন দেখে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে রাজবাড়ী অগ্নিনির্বাপকের একটি দল প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে একটি গোয়ালঘর ও একটি থাকার ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া ঘরের মধ্যে থাকা তিনটি গরু পুড়ে মারা গেছে।  রাজবাড়ী প্রতিনিধি