একনজরে
ডাকাতের হামলাবগুড়ার আদমদীঘিতে সোমবার রাতে একদল ডাকাতের হামলায় পুলিশের এক এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, আদমদীঘি থানার এসআই আবদুল আজিজ কনস্টেবল গোলাম মোর্তজাকে নিয়ে মোটরসাইকেলযোগে উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকা থেকে কর্তব্য পালন শেষে থানায় ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের সাগরপুর গ্রামের সামনে এলে ডাকাতেরা তাঁদের ওপর হামলা চালায়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে এসআই আবদুল আজিজ আটজনকে আসামি করে মামলা করেছেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিলাশ উদ্ধারবগুড়ার আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের দক্ষিণে রক্তদহ বিল এলাকায় রাস্তার পাশ থেকে আদমদীঘি থানার পুলিশ অজ্ঞাতনামা এক তরুণীর (২২) জবাই করা লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যার মামলা করা হয়েছে। বুধবার সকালে জমিতে কাজ করতে যাওয়ার সময় খেতমজুরেরা লাশটি দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি