একনজরে
স্মরণসভাসম্প্রতি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ইব্রাহীম হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ শুক্রবার বিকেল চারটায় ঢাকার মিরপুর ১৩ নম্বর সেকশনের হাজী আলী হোসেন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে প্রয়াত ইব্রাহীম হোসেনের সহপাঠী ও বন্ধুমহলের উদ্যোগে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। স্মরণসভায় মরহুমের সহপাঠীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।শিক্ষার্থীকে পিটুনিপিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়ের গণিতের শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র হালদারের বিরুদ্ধে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। তবে গৌরাঙ্গ চন্দ্র দাবি করেন, ‘আমার ছেলে পার্থ হালদারকে শিক্ষার্থী অন্দ্রিল সিকদার মেরেছে, এ জন্য আমি তাকে সামান্য পিটুনি দিয়েছি।’ ঘটনাটি ঘটেছে গত বুধবার। আহত অন্দ্রিল সিকদারের বাড়ি পিরোজপুর শহরতলির মাছিমপুর এলাকায়। প্রধান শিক্ষক আরিফুল ইসলাম জানান, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। পিরোজপুর প্রতিনিধিডাকাতের হামলাবগুড়ার আদমদীঘিতে সোমবার রাতে একদল ডাকাতের হামলায় পুলিশের এক এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, আদমদীঘি থানার এসআই আবদুল আজিজ কনস্টেবল গোলাম মোর্তজাকে নিয়ে মোটরসাইকেলযোগে উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকা থেকে কর্তব্য পালন শেষে থানায় ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের সাগরপুর গ্রামের সামনে এলে ডাকাতেরা তাঁদের ওপর হামলা চালায়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে এসআই আবদুল আজিজ আটজনকে আসামি করে মামলা করেছেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিলাশ উদ্ধারবগুড়ার আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের দক্ষিণে রক্তদহ বিল এলাকায় রাস্তার পাশ থেকে আদমদীঘি থানার পুলিশ অজ্ঞাতনামা এক তরুণীর (২২) জবাই করা লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যার মামলা করা হয়েছে। বুধবার সকালে জমিতে কাজ করতে যাওয়ার সময় খেতমজুরেরা লাশটি দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিউদ্ধারগাজীপুরের শ্রীপুরের গিলারচালা মাস্টারবাড়ি থেকে অনিক হাসান (৮) নামের এক শিশু অপহূত হওয়ার তিন দিন পর পুলিশ গত বুধবার রাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা থেকে উদ্ধার করে। এ ঘটনায় লাকী আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিস্মরণসভাসম্প্রতি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ইব্রাহীম হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ শুক্রবার বিকেল চারটায় ঢাকার মিরপুর ১৩ নম্বর সেকশনের হাজী আলী হোসেন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে প্রয়াত ইব্রাহীম হোসেনের সহপাঠী ও বন্ধুমহলের উদ্যোগে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। স্মরণসভায় মরহুমের সহপাঠীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।